পোশাকে নজর কাড়তে যে কাজটি করেন ইশা আম্বানি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম

নিজের জন্মদিনে আবারও আলোচনায় মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি। জমকালো আয়োজনে জমনগরে অনুষ্ঠিত হয় তাঁর ৩৪তম জন্মদিনের উদ্‌যাপন। এই উৎসবে ইশার ফ্যাশন নির্বাচনে চোখ আটকে যায় সবার। লাল সিকুইন আর বিডসের ঝলমলে সাজে তিনি যেন দীপ্তিমান এক উৎসবের প্রতীক হয়ে উঠেছিলেন।

ইশা পরেছিলেন লন্ডনভিত্তিক ব্র্যান্ড ‘সালোনি’র নকশা করা এক পোশাক। দুই টুকরো এই পোশাকের মধ্যে ছিল লম্বা হাতার ক্রপ টপ ও সঙ্গে মিলিয়ে তৈরি করা স্কার্ট। পুরো পোশাকজুড়ে ছিল সূক্ষ্ম সিকুইন আর মুক্তার কাজ। নকশাটি একই সঙ্গে আধুনিক ও ঐতিহ্যবাহী ছোঁয়া বহন করে। স্কার্টের ফ্রিল হেম আর ফিটিং কাটে ছিল নরম গ্ল্যামারের ছোঁয়া। এক রঙের লাল পোশাকেই ইশা যেন ছড়িয়ে দিয়েছিলেন উৎসবের উচ্ছ্বাস।

ইশা পরেছিলেন লন্ডনভিত্তিক ব্র্যান্ড ‘সালোনি’র নকশা করা এক পোশাক। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ফ্যাশন পেজ বলিউড সেলেব্রিটি স্টাইলের তথ্যমতে, পোশাকটির ভেনিক্স ক্যামিল ক্রপ টপটির দাম সাড়ে ৫৪ হাজার টাকা। আর এডান ভেনিক্স স্কার্ট প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা। সব মিলিয়ে পোশাকটির মোট দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা।

পোশাকের ঝলকেই নজর কাড়তে চেয়েছিলেন ইশা, তাই অ্যাকসেসরিজ রাখেন খুবই সীমিত। কানে ছিল স্টেটমেন্ট ইয়াররিং, আর পায়ে লাল পয়েন্টেড হিল। যা তাঁর সাজের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে যায়। চুল ছিল খোলা ও মাঝখান থেকে ভাগ করা, মেকআপ ছিল হালকা ও উজ্জ্বল। স্বামী আনন্দ পিরামলের সঙ্গে তাঁর কিছু ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ব্রিটিশ মিউজিয়ামে আয়োজিত ‘পিংক বল’-এরও সহ-সভাপতি ছিলেন ইশা আম্বানি। সেখানে তিনি পরেছিলেন ভারতীয় ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলার তৈরি ব্লাশ পিঙ্ক শামোয়া সাটিন পোশাক। মুক্তা, ক্রিস্টাল আর সিকুইনে সাজানো এই পোশাকটিও ছিল কারুশিল্পের এক অনন্য উদাহরণ।

ফ্যাশন দুনিয়ায় ইশা আম্বানি এখন শুধু ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারিণী নন। বরং নিজস্ব স্টাইল ও পরিশীলিত রুচিতে হয়ে উঠছেন এক নতুন ট্রেন্ড আইকন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর