দিনে অন্তত দু’বার ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে, কিন্তু কেন?

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

নগরজীবনে দূষণ যেন এখন নিত্যসঙ্গী। এই দূষণ শুধু ফুসফুস নয়, অনেক ক্ষতি করছেন ত্বকেরও। এমনটাই বলছেন রূপবিশেষজ্ঞরা। শহরের বাতাসে থাকা ধূলা, ধোঁয়া আর শিল্পকারখানা থেকে নির্গত বিষাক্ত উপাদান ত্বকের গভীরে প্রবেশ করে। যা আপনার প্রাকৃতিক উজ্জ্বলতা নষ্ট করছে। ফলে ত্বকে দেখা দেয় ব্রণ। সেই সাথে শুষ্কতা এবং মলিন ভাব তো আছেই।

টাইমস নাও নিউজের এক প্রতিবেদনে মুম্বাইয়ের ডা. শারিফা স্কিন কেয়ার ক্লিনিকের ত্বক বিশেষজ্ঞ ডা. শারিফা চৌস বলেন, ‘দূষণের কারণে ত্বকে ব্রণ হওয়া এখন খুব সাধারণ একটা সমস্যা। এটি শুধু সৌন্দর্যেই নয়, আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। দীর্ঘদিন দূষণের সংস্পর্শে থাকলে ত্বকে দ্রুত বার্ধক্যের ছাপ পড়ে। দেখা দিতে পারে বলিরেখা ও দাগছোপ। তাই প্রতিদিনের যত্নই একমাত্র উপায়।’

তিনি পরামর্শ দেন, দিনে অন্তত দু’বার মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। এতে ধুলো-ময়লা ও দূষণ ত্বক থেকে পরিষ্কার হয়। এরপর টোনার, হাইড্রেটিং সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যাতে ত্বক আর্দ্র থাকে এবং স্কিন ব্যারিয়ার সুরক্ষিত থাকে। ত্বকের ধরন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এছাড়া প্রতিদিন বাইরে বেরোনোর আগে এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

খাদ্যাভ্যাসের পরিবর্তন জরুরি

ত্বকের যত্ন শুধু বাহ্যিক নয়, ভেতর থেকেও দরকার। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার ত্বককে মজবুত করে। পর্যাপ্ত পানি পান, ফলমূল ও শাকসবজি খাওয়া এবং ধূমপান থেকে বিরত থাকা ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি।

ত্বকে দরকার এক্সফোলিয়েশনও

অনেকে জানেন না, ত্বক এক্সফোলিয়েশনও সমান গুরুত্বপূর্ণ। ডা. শারিফা বলেন, ‘নিয়মিত স্ক্রাব করলে মৃতকোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়। তবে অতিরিক্ত স্ক্রাব করলে উল্টো ক্ষতি হতে পারে। ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া বা পোড়ার মতো অনুভূতি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শেই এটি করা উচিত।’

দূষণেও উজ্জ্বল ত্বক সম্ভব

পুনের ‘মাই ডার্মাট ক্লিনিক’-এর প্রতিষ্ঠাতা ডা. রেনুকা নালাওয়াড়ে রাজালে বলেন, ‘চারকোল, ক্লে বা ফলের অ্যাসিড দিয়ে তৈরি ডিটক্স ও এক্সফোলিয়েটিং মাস্ক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হয়। সেই সাথে ত্বক থাকে সতেজ। পাশাপাশি ধূমপান না করা, বাইরে থেকে ফিরেই মুখ ধুয়ে ফেলা এবং পর্যাপ্ত পানি পান। এই ছোট ছোট অভ্যাসগুলো বড় পরিবর্তন আনে।’

তিনি আরও বলেন, ‘নিয়মিত যত্নই আসল কথা। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু সহজ নিয়ম মেনে চললে দূষিত শহরের মাঝেও পরিষ্কার, উজ্জ্বল ও সুস্থ ত্বক ধরে রাখা যায়।’

সঠিক যত্নে ত্বক আবার ফিরে পেতে পারে তার প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা। দূষণের দিনে যতটা সম্ভব বাইরে যাওয়া এড়িয়ে চলুন। ঘরে ফিরেই মুখ ধুয়ে ফেলুন এবং ত্বককে রাখুন সুস্থ ও নিরাপদ।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর