‘হিসাব কষে অপমান করা হয়েছে’, শাহরুখ-আরিয়ানকে ফের তোপ দাগালেন সমীর

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তাঁর ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন ভারতের প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে এবার আবারও দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

ওয়াংখেড়ের অভিযোগ, এই সিরিজটি একেবারে ‌‘হিসাব কষে তৈরি’। এর উদ্দেশ্য তাঁর ভাবমূর্তি নষ্ট করা। তাঁর দাবি, সিরিজের এক সরকারি কর্মকর্তার চরিত্রে ইচ্ছে করেই তাঁকে কটাক্ষ করা হয়েছে। সেই চরিত্রটি বারবার ‘সত্যমেব জয়তে’ বলছে। যা বাস্তবে সমীর ওয়াংখেড়ের মুখের বহুল প্রচলিত সংলাপ। ফলে তাঁর ধারণা, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ওই চরিত্রটি স্পষ্টভাবে তাঁকেই ব্যঙ্গ করছে।

এর আগেও একই অভিযোগে রেড চিলিজের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন তিনি। তখন প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সিরিজটি আসলে ‘একটি স্যাটায়ার’, কোনও নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে নয়। তবে ওয়াংখেড়ে সেই দাবি মানতে নারাজ।

যদিও সিরিজটিতে কোথাও সরাসরি সমীর ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি, ফলে প্রমাণের অভাবে দিল্লি হাই কোর্ট তাঁর আগের আবেদন খারিজ করে দেয়।

উল্লেখ্য, ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। সেই সময় আরিয়ানকে বেশ কিছুদিন সংশোধনাগারে থাকতে হয়, যদিও পরবর্তী সময়ে তিনি অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি পান।

এর পর থেকেই ওয়াংখেড়ে ও খান পরিবারের মধ্যে সম্পর্ক রয়ে গেছে তীব্র ঠাণ্ডা লড়াইয়ে। এবার ‘দ্য ব্যাডস অব বলিউড’ ঘিরে সেই বিতর্ক ফের একবার প্রকাশ্যে এলো।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর