রঙের ব্যবহারই পোশাকে আনতে পারে আভিজাত্যের ছোঁয়া

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

বিলাসিতা মানেই যে দামি পোশাক, তা কিন্তু নয়। অনেক সময় অতিরিক্ত সাজপোশাক আপনার লুক নষ্ট করতে পারে। রঙের সমন্বয় পোশাককে করে তোলে মার্জিত। সেই সাথে আনে রিচ লুক। কিছু রঙের জুটি আছে, যা খুব সাধারণ পোশাকেও এনে দেয় আভিজাত্যের ছোঁয়া। দিনের হালকা আয়োজন থেকে রাতের বিশেষ মুহূর্ত, সবখানেই মানায় এসব কালার কম্বিনেশন।

সাদা আর ট্যান

মেগান মার্কলের পোশাক ভাবলেই বোঝা যায় সাদা আর ট্যান কতটা পরিশীলিত এক জুটি। ক্যামেল কোট, সাদা শার্ট আর বেজ টোনের প্যান্ট, সাধারণ সাজও হয়ে ওঠে এলিগ্যান্ট। উষ্ণ ট্যান রঙ আর নির্মল সাদার বৈপরীত্য পোশাকে আনে পরিচ্ছন্ন। ফুটিয়ে তোলে নিজস্ব সৌন্দর্যকে। অফিসে যাওয়া হোক বা উইকএন্ডে ব্রাঞ্চ, যেকোনো সময়েই মানিয়ে যায় এই রঙ।

মেগান মার্কলের পোশাক ভাবলেই বোঝা যায় সাদা আর ট্যান কতটা পরিশীলিত এক জুটি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কালো আর ধূসর

হেইলি বিবার প্রায়ই দেখা যায় কালো আর ধূসর পোশাকে। ওভারসাইজড ধূসর ব্লেজার, কালো টপ কিংবা চারকোল রঙের কোট, সবখানেই তার সাজ অনায়াসে রিচ। মূল রহস্য টেক্সচারের মিশ্রণে, ম্যাট লেদারের সঙ্গে নরম নিট কিংবা উল। সাজ থাকে সরল, কিন্তু তাতে লুকায় নিজের মতো করে আভিজাত্য। যারা মিনিমাল সাজ পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ এক রঙের সমন্বয়।

নেভি আর সাদা

নেভি ব্লু আর সাদার সম্পর্ক যেন চিরকালই স্টাইলের সঙ্গে জড়িত। কেট মিডলটনের পোশাক দেখলেই বোঝা যায় এই রঙের জুটি কতটা পরিশীলিত। নেভি রঙের ড্রেস বা কোটের সঙ্গে সাদার স্পর্শ সাজে আনে রাজকীয়তা। অফিস মিটিং, লাঞ্চ ডেট বা যেকোনো আধুনিক অনুষ্ঠানে সহজেই মানিয়ে যায়।

কেট মিডলটনের পোশাক দেখলেই বোঝা যায় এই রঙের জুটি কতটা পরিশীলিত। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মনোক্রোম নিউট্রাল

এক রঙে মাথা থেকে পা পর্যন্ত সাজ? কিম কার্দাশিয়ান বা রোজি হান্টিংটন-হোয়াইটলি দেখিয়েছেন, মনোক্রোম লুকই পারে পোশাকে এনে দিতে নিখুঁত পরিশীলন। ক্রিম, টোপ, স্যান্ড টোন কিংবা ব্ল্যাক, যে রঙই বেছে নিন, আসবে টেক্সচারের ভিন্নতা। সিল্কের সঙ্গে উল, কটনের সঙ্গে লেদার, এই বৈচিত্র্যই তৈরি করে মসৃণ ও বিলাসবহুল অনুভূতি।

অলিভ গ্রিন আর ক্রিম

অলিভ গ্রিনে আছে গভীরতা, আর ক্রিমে আছে কোমলতা, দুয়ে মিলে তৈরি হয় আধুনিক, পরিশীলিত এক লুক। দীপিকা পাড়ুকোন কিংবা সারা আলি খানের সাজে এই সমন্বয় চোখে পড়লেই বোঝা যায় এর আকর্ষণ। স্ট্রাকচার্ড ব্লেজারের সঙ্গে ফ্লোই ব্লাউজ, স্কার্ট আর ক্রপটপ-টেক্সচার ও রঙের মেলায় পোশাকে আসে নরম সৌন্দর্য। দিনের আয়োজনে যেমন মানায়, রাতের সাজেও থাকে চমৎকার ভারসাম্য।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর