শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নির্বিচারে গণহত্যার মতো অপরাধের সাক্ষ্য–প্রমাণ ট্রাইব্যুনালে হাজির করেছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। অভিযুক্ত সাবেক আইজিপি রাজসাক্ষী হিসেবে অপরাধ স্বীকার করে সাক্ষ্য দিয়েছেন।

পরপর ৩ মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী ৫ অভিযোগের বিচার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। আসামিদের একজন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। প্রবল গণঅভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও পলাতক।

প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা ও নাতিপুতি’ হিসেবে আখ্যা দেন। এরপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ, নিরস্ত্র ছাত্র–জনতার ওপর আক্রমণ চালায়।

দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। এভাবে হত্যা করা হয় হাজারেরও বেশি আন্দোলনকারীকে। পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী ও গ্রেপ্তার সাবেক আইজিপি অপরাধ সংঘটনের নির্দেশ, সহায়তা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছেন।

তৃতীয় অভিযোগ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ড। এই ঘটনায় পলাতক প্রধানমন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে প্ররোচনা, উসকানি ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

চতুর্থ অভিযোগ, গত বছরের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করার নির্দেশদাতা ছিলেন আসামিরা।

পঞ্চম অভিযোগে আশুলিয়ায় গুলি করে হত্যা করা পাঁচ আন্দোলনকারীর মরদেহ এবং জীবিত একজনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার ঘটনার নির্দেশ ও প্ররোচনার কথা বলা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আন্দোলনকারী, আহত, প্রত্যক্ষদর্শী, চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনার কথোপকথনের অডিও–ভিডিও, গণমাধ্যমের প্রতিবেদন, জব্দ করা গুলিসহ নানা আলামত।

সাক্ষ্যগ্রহণ শেষে গত ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলে মামলার যুক্তিতর্ক উপস্থাপন।

ধর্ষণ ছাড়া, হত্যাসহ অন্যান্য মামলা রাজনৈতিক কারণে হয়ে থাকলে, তা যাচাই করে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে, এ কথা বলেন মন্ত্রী।...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত...
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর হামলায় অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। বুধবার অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চলাকালে অপরাধীদের সংশ্লিষ্ট একটি চক্র হামলা চালায় বলে জানিয়েছে...
বোমা হামলার হুমকিতে ইতালির ৩১২টি স্কুল খালি করেছে কর্তৃপক্ষ। বুধবার ই-মেইলে এসব হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে এমন ই-মেইলে পাঠানো হয়েছে বলে...
পবিত্র কোরআনের আয়াত খোদাই করা একটি ঐতিহাসিক পান্নার লকেট পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোপাল রাজপরিবারের এই ঐতিহ্যবাহী গয়নাটি নিয়ে আপত্তি তুলেছেন সমাজকর্মী আব্বাস হাফিজসহ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর