স্ট্রেঞ্জার থিংস ৫: নেটফ্লিক্সে সর্বকালের সেরার ইতিহাস, পাঁচদিনে ৫৯.৬ মিলিয়ন ভিউ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’র শেষ কিস্তির প্রথম পর্ব মুক্তির কয়েক মিনিটের মধ্যেই ওয়েবসাইট ক্র্যাশ করেছিল। অধিকাংশ দর্শকই তাই তা দেখতে পারেননি। শুধু তাই নয়, এবারের কিস্তি রীতিমতো এক ইতিহাস!

স্ট্রিমিংয়ের প্রথম পাঁচ দিনে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’ দেখেছেন বিশ্বের ৫৯.৬ মিলিয়ন দর্শক, যা নেটফ্লিক্সের ইংরেজি ভাষার সিরিজের প্রিমিয়ার-সপ্তাহে সর্বোচ্চ ভিউয়ারশিপ পেয়েছে। তবে সামগ্রিকভাবে এটি তৃতীয় অবস্থানে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে কোরিয়ান সাই-ফাই সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় ও তৃতীয় কিস্তি।

ডেটা বিশ্লেষণ করে নেটফ্লিক্স জানিয়েছে, নতুন কিস্তির ভিউয়ারশিপ ইতিমধ্যেই ‘স্ট্রেঞ্জার থিংস ৪’কে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চতুর্থ কিস্তি দেখা হয়েছিল ২৮৭ মিলিয়ন ঘণ্টা। পরে স্ট্রিম টাইম অনুসারে নেটিফ্লিক্স র‌্যাঙ্কিং করেছিল, যার হিসাব দাঁড়িয়েছিল প্রায় ২২ মিলিয়ন ভিউ। এবার শেষ কিস্তির ভিউ প্রায় ১৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্ট্রেঞ্জার থিংস ৫-এর অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

শেষ কিস্তি সদ্য প্রিমিয়ার হয়েছে, তবে ইতিমধ্যেই তা দ্বিতীয় দর্শক সংখ্যার রেকর্ড গড়েছে। এদিকে, গত সপ্তাহে এর মুক্তি ঘিরে উন্মাদনা শুরু হলে, সিরিজটির আগের ৪টি কিস্তিও নেটফ্লিক্সের শীর্ষ দশে উঠে আসে।  প্রথমবারের মতো কোনো সিরিজের এভাবে ৪টি ভিন্ন কিস্তি শীর্ষ তালিকায় জায়গা করে নেয়।

প্ল্যাটফর্মটির ইতিহাসে ২৪-৩০ নভেম্বর প্রথমবারের মতো কোনো সিরিজের ৫টি ভিন্ন ভিন্ন সিজন ছিল শীর্ষ তালিকায়: ১ নম্বরে সিজন-৫, তারপরে তৃতীয় স্থানে সিজন-১ (৮.৯ মিলিয়ন ভিউ), ৫ নম্বরে সিজন-৪ (৬.১ মিলিয়ন ভিউ), ৬ নম্বরে সিজন-২ (৫.৬ মিলিয়ন ভিউ) এবং ৮ নম্বরে ছিল সিজন-৩ (৪.৬ মিলিয়ন ভিউ)।

ফলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ আশা করছে, আগামী কয়েক সপ্তাহ না হলেও মাস দুয়েক ধরে শীর্ষ তালিকায় থাকবে স্ট্রেঞ্জার থিংস। আর সিজন-৫ নিশ্চিতভাবেই প্ল্যাটফর্মটির সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ভাষার টিভি সিরিজের তালিকায় জায়গা করে নেবে। যেখানে সিজন-৪ তার প্রথম ৯১ দিনে ১৪০.৭ মিলিয়ন ভিউ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

সূত্র: ভ্যারাইটি

চলচ্চিত্রাঙ্গনে শুরু হচ্ছে এক নতুন যুগ! প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র পুরোপুরি বাংলাদেশে নির্মিত হচ্ছে, যা মুক্তি পাবে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ইতিমধ্যেই...
হলিউডের বিখ্যাত স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র অধিগ্রহণ নিয়ে মাসখানেক ধরেই তোড়জোড় চলছে। এবার সেই মিলিয়ন ডলার প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ফলে প্যারামাউন্ট...
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’। মুক্তির পর প্রথম-দ্বিতীয়—দুই কিস্তিই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা কুড়িয়েছে। এবার মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির তৃতীয় অথবা শেষ...
সঙ্গীদের সাথে বিপথে পা বাড়িয়েছিলেন এক পুলিশ অফিসার। অর্থের লোভে অবশ্যই। কিন্তু তা করতে গিয়েই ঘটে এমন এক ঘটনা, যাতে বাকি জীবনের দুঃস্বপ্নের কোটা পূরণ হয়ে যায়। সেই দুঃস্বপ্নের তাড়া খেয়ে ঘুরপাক খাওয়ার...
প্রাচীন স্থাপত্যকলার এক অপূর্ব নান্দনিক লীলাভূমি ড্রেসডেন সিটি। এই শহরে শত শত বছরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ছড়িয়ে আছে। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো সুইঙ্গার প্যালেস, ঐতিহাসিক...
রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর