‘স্কুইড গেম’ সিরিজের জ্যামিতিক নকশাগুলোর মানে কী

আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:৪৫ এএম

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’। মুক্তির পর প্রথম-দ্বিতীয়—দুই কিস্তিই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা কুড়িয়েছে। এবার মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির তৃতীয় অথবা শেষ কিস্তি। 

এ সিরিজে দর্শকরা মুখোশধারী গার্ডদের মুখাবয়বে ত্রিভুজ, বর্গক্ষেত্র ও বৃত্তের মতো বিভিন্ন জ্যামিতিক নকশা দেখতে পান। সম্প্রতি নেটফ্লিক্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে নির্মাতা হোয়াং দং-হিউক সেইসব নকশার অন্তর্নিহিত অর্থ সম্পর্কে মুখ খুললেন।

স্কুইড গেম বানাতে গিয়ে সবচেয়ে বেশি ভালোলাগার বিষয় কোনটি ছিল—এমন প্রশ্নে হোয়াং বেছে নেন সেইসব জ্যামিতিক নকশাগুলোকে। তিনি বলেন, ‘যদি আমাকে একটি বেছে নিতে হয়, তাহলে বলব সিরিজে আমি যেসব জ্যামিতিক নকশা ব্যবহার করি—বৃত্ত, ত্রিভুজ ও বর্গক্ষেত্র।’

সংবাদ সম্মেলনে নির্মাতা হোয়াং দং-হিউক। ছবি: সংগৃহীত

যোগ করে বলেন, ‘আসলে স্কুইড গেমের ধারণাটি যখন প্রথম আমার মনে এসেছিল, তখনই এই নকশাগুলোও মনে আসে, কারণ আমি আক্ষরিক অর্থেই নিজেকে স্কুইড গেম খেলার মতো একজন শিশু হিসেবে ভাবছিলাম।’

সেইসব জ্যামিতিক নকশার মাধ্যমে হোয়াং আসলে কী বোঝাতে চেয়েছেন, এ সম্পর্কে তাঁর ব্যাখ্যা—‘এই তিনটি নকশা লেট ক্যাপিটালিজমের সীমাহীন প্রতিযোগিতার প্রতিনিধিত্ব করে এবং আমাদের শো-তে মুখোশধারী গার্ডদের বিভিন্ন শ্রেণি দেখানোর জন্যও এটি ব্যবহার করা হয়।’

তিনি বলেন, ‘আমি মনে করি যে এই সাধারণ ও মৌলিক জ্যামিতিক নকশাগুলো এবং কীভাবে সেগুলো আমাদের শো (স্কুইড গেম) এবং এখনকার সমাজে আমরা যেসব সমস্যার মুখোমুখি হই, তার প্রতীকী হয়ে উঠেছে।’

স্কুইড গেম সিরিজে মুখোশধারী গার্ডদের মুখাবয়বে বিভিন্ন জ্যামিতিক নকশা রয়েছে। ছবি: সংগৃহীত

হোয়াং আরও বলেন, ‘শুরুতে যখন আমি প্রথম এই নকশাগুলোর কথা ভেবেছিলাম, তখন মনে হয়েছিল এটা আমার একটা অদ্ভুত আবিষ্কার, তাই আমি এটার প্রতি বেশ আগ্রহী হই এবং সেসবই আমার মনে আসে।’

প্রসঙ্গত, ওয়েব সিরিজটির শেষ কিস্তি দেখার অপেক্ষা ফুরাতে চলেছে শিগগিরই। আগামী ২৭ জুন নেটফ্লিক্সে উন্মুক্ত হচ্ছে এটি।

তৃতীয় কিস্তির অফিশিয়াল সারসংক্ষেপে বলা হয়েছে: ‘একটি ব্যর্থ বিদ্রোহ, এক বন্ধুর মৃত্যু এবং একটি গোপন বিশ্বাসঘাতকতা। সিজন ২-এর রক্তাক্ত পরিণতির পরের অভিজ্ঞতা থেকে শুরু, নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজের তৃতীয় ও শেষ কিস্তিতে খোঁজ মিলবে গি-হুনের, ওরফে প্লেয়ার ৪৫৬, যদিও এটি তার সর্বনিম্ন পয়েন্ট।’

সূত্র: দ্য মিরর

চলচ্চিত্রাঙ্গনে শুরু হচ্ছে এক নতুন যুগ! প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র পুরোপুরি বাংলাদেশে নির্মিত হচ্ছে, যা মুক্তি পাবে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ইতিমধ্যেই...
হলিউডের বিখ্যাত স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র অধিগ্রহণ নিয়ে মাসখানেক ধরেই তোড়জোড় চলছে। এবার সেই মিলিয়ন ডলার প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ফলে প্যারামাউন্ট...
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’র শেষ কিস্তির প্রথম পর্ব মুক্তির কয়েক মিনিটের মধ্যেই ওয়েবসাইট ক্র্যাশ করেছিল। অধিকাংশ দর্শকই তাই তা দেখতে পারেননি। শুধু তাই নয়,...
সঙ্গীদের সাথে বিপথে পা বাড়িয়েছিলেন এক পুলিশ অফিসার। অর্থের লোভে অবশ্যই। কিন্তু তা করতে গিয়েই ঘটে এমন এক ঘটনা, যাতে বাকি জীবনের দুঃস্বপ্নের কোটা পূরণ হয়ে যায়। সেই দুঃস্বপ্নের তাড়া খেয়ে ঘুরপাক খাওয়ার...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী ও স্বজনরা। নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতাজুড়ে...
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর