উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। 

এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, দুই উপদেষ্টাই তাঁদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। 

ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ অংশ নিতেই তাঁরা পদত্যাগ করলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। তার আগেই এই দুই উপদেষ্টার পদত্যাগের খবর এল।

এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তিনি তাঁর কূটনৈতিক পাসপোর্ট এরই মধ্যে জমা দিয়েছেন।

উপদেষ্টা জানান, তিনি নির্বাচন করবেন এটি স্পষ্ট। তবে কোথা থেকে এবং কোন দল থেকে করবেন এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার পদত্যাগ-এর বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।’

উপদেষ্টা আসিফ জানান, তাঁকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।

নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি হিসেবে তিনি মঙ্গলবার সকালেই তাঁর হিসাব বিবরণী দাখিল করেছেন এবং কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করেছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি ভোটারও হয়েছেন ঢাকা–১০ আসনের। ধারণা করা হচ্ছে, এ আসন থেকেই নির্বাচন করতে পারেন অন্তর্বর্তী সরকারে থাকা এ ছাত্র প্রতিনিধি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপ-নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তবে বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, ‌‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর