কেরানীগঞ্জের জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার ভোরে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া পর পর ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর পর্যায়ক্রমে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া এখনও পর্যন্ত কোনো হতাহতের কোনো পাওয়া যায়নি।



