‘দৃশ্যম’-এর ‘মূল গল্পের’ রূপকার কেইগো হিগাশিনো আর নেই

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

হিগাশিনোর মৃত্যুর খবরে বিশ্বজুড়ে সাহিত্যপ্রেমীদের পাশাপাশি ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যেও তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মালয়ালম সুপারহিট সিনেমা ‘দৃশ্যম’-এর সঙ্গে তাঁর জনপ্রিয় উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর কাহিনিগত কিছু মিল নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচক ও দর্শকদের মধ্যে বিতর্ক রয়েছে। বলা হয়ে থাকে সিনেমার মূল গল্পের রূপকার তিনিই। যদিও ‘দৃশ্যম’-এর নির্মাতা জিতু জোসেফ বরাবরই দাবি করেছেন, ছবিটি কোনো নির্দিষ্ট উপন্যাসের সরাসরি রূপান্তর নয়; এটি একটি স্বতন্ত্র মৌলিক গল্প।

ওসাকায় জন্ম নেওয়া কেইগো হিগাশিনো ১৯৮৫ সালে ‘হোকাগো’ (আফটার স্কুল) উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ এদোগাওয়া রাম্পো পুরস্কার জিতে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। পরবর্তী কয়েক দশকে তিনি জাপানের অন্যতম জনপ্রিয় রহস্য-সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘হিমিৎসু’, ‘বিয়াকুইয়াকো’ (জার্নি আন্ডার দ্য মিডনাইট সান) এবং ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’। শেষোক্ত উপন্যাসের জন্য তিনি ২০০৬ সালে নাওকি পুরস্কারে ভূষিত হন।

জীবদ্দশায় হিগাশিনো ১০৬টি বই লিখেছেন। জাপানে তাঁর বইয়ের বিক্রি ১০ কোটিরও বেশি কপি ছাড়িয়েছে। চীন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেও তাঁর বই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি মিস্ট্রি রাইটার্স অব জাপানের সভাপতির দায়িত্ব পালন করেন।

হিগাশিনোর আরেকটি জনপ্রিয় সৃষ্টি ‘গ্যালিলিও’ সিরিজ, যা একাধিকবার চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে রূপান্তরিত হয়েছে। তাঁর মৃত্যুতে রহস্য-সাহিত্যের জগতে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল।

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন...
ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর