এনডিটিভির প্রতিবেদন

তারেক রহমানের দেশে ফেরা কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর একটি হচ্ছে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফিরে আসা। তিনি যে বর্তমানে দেশের অন্যতম প্রভাবশালী এক ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে তাঁর ফিরে আসা অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে এরই মধ্যে ঢাকায় বিশাল সংবর্ধনা আয়োজনের অনুমতিও পেয়েছে বিএনপি।

এমন এক সময়ে তারেক রহমানের প্রত্যাবর্তন হচ্ছে, যখন বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এখন পর্যন্ত এগিয়ে আছে বলেই মনে করা হচ্ছে। যদি বড় কোনো অঘটন না ঘটে, তবে বিএনপির জয়ের সম্ভাবনাই বেশি বলে মত বিশেষজ্ঞদের।

অনেকেই মনে করেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এমন প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতায় গেলে কেমন পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে, তা স্পষ্টভাবেই তুলে ধরেছেন তারেক রহমান। গত মে মাসে নির্বাচন ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছিলেন, কোনো ম্যান্ডেট ছাড়া অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদি পররাষ্ট্রনীতি নির্ধারণের অধিকার আছে কি না।

তারেক রহমান পরিষ্কার করেই বলেছেন, বাংলাদেশ দিল্লি বা ইসলামাবাদের সঙ্গে অন্ধ ঘনিষ্ঠতার পথে যাবে না, বরং গুরুত্ব পাবে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি। ঢাকার নয়াপল্টনে এক সমাবেশে তিনি ঘোষণা করেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।’

বিএনপির দাবি, শেখ হাসিনার শাসনামলে দলটির নেতাকর্মীরা ‘ফ্যাসিবাদ’ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে বিএনপির মতবিরোধ দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূলত বিএনপির চাপের মুখেই অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে।

একসময় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী জোট থাকলেও বর্তমানে চিত্র ভিন্ন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ না থাকায় তারেক রহমানের বিএনপিই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। রাজনৈতিক মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে এখন সামনে এসেছে জামায়াতে ইসলামী। ধারণা করা হচ্ছে, নির্বাচন পেছালে বিএনপির ক্ষতিই সবচেয়ে বেশি। কেননা, জামায়াতে ইসলামী এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে আরও কিছুটা সময় প্রয়োজন।

নির্বাচনী লড়াইয়ের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে তারেক রহমান প্রার্থী হচ্ছেন তাঁর পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসন থেকে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনেই খালেদা জিয়া এই আসন থেকে জয়ী হয়েছেন। এবারই প্রথম নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।

চলতি মাসের শুরুতে এক সমাবেশে তারেক রহমান বলেছিলেন, ‘শুধু গণতন্ত্রই আমাদের এই সংকট থেকে উদ্ধার করতে পারে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি সদস্যই গণতন্ত্রের সেই ভিত্তি শক্তিশালী করতে পারে।’

উল্লেখ্য, ২০০৮ সালে সপরিবারে দেশ ছাড়ার পর থেকে তিনি লন্ডনে বসবাস করছেন। সে বছর ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার আগে তিনি ১৮ মাস কারাবন্দী ছিলেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। 
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর