চার সিনেমায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত তোরসা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

বছরের শুরুতেই ৪টি নতুন সিনেমার খবর দিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হচ্ছেন এই মডেল-অভিনেত্রী। 

বর্তমানে তোরসা ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘মাটি’ সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। এরইমধ্যে এই সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান তোরসা।

২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন তোরসা। ছবি: সংগৃহীত

এ ছাড়াও সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’এবং সিনেমা ‘নির্জন স্বাক্ষর’। এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রক্তছায়া কান উৎসবকে টার্গেট করে নির্মিত হয়েছে বলে জানান এ অভিনেত্রী।

এ ছাড়াও নতুন আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন তোরসা। আপাতত সে বিষয়ে পরিচালকের পক্ষ থেকে কিছু বলা নিষেধ আছে। অচিরেই এই সিনেমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে বলে জানান তোরসা।

মাটি সিনেমার শুটিংয়ে তোরসা ও আলভী। ছবি: সংগৃহীত

সিনেমা চারটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। আমিও চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। বাকিটা দর্শক মুক্তির পর বলতে পারবেন কতটুকু পেরেছি।’

মাটি সিনেমায় নানজীবা তোরসা ও আলভী মামুন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এম ডি ইকবাল হোসেন, আশিক সরকার ও মাহামুদ আলম। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তোরসা। ছবি: সংগৃহীত

কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে টিমকে প্রাধান্য দেন জানিয়ে তোরসা বলেন, ‘সবার আগে আমার মাথায় থাকে টিমটা কেমন। প্রোডাকশন টিম, ডিরেক্টোরিয়াল টিমটা কেমন—এসব বিবেচনা করি। পাশাপাশি অবশ্যই গল্পটা বড় বিষয়। সবসময় সিনেমাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব। এরপর ওটিটি, তারপর নাটক তো আছেই। ভালো গল্প ও চরিত্রে পেলে সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই।’

এদিকে, কাহিনি অরিজিনাল ‘প্ল্যান বি’তে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তোরসা। ওয়েব কনটেন্টটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া তাঁর পডকাস্ট শো ‘শি’র প্রথম মৌসুম আলোচিত হয়েছিল। শিগগিরই দ্বিতীয় মৌসুম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। শোটির মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তোরসা।

২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তাঁর অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর থেকে নিয়মিত বেছে বেছে কাজ করছেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর