রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুছাব্বীর দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুছাব্বীর দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

আজ বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাজীপাড়া গ্রিন রোড এলাকায় মুছাব্বীরকে ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিআরবি হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করে আছেন। মুছাব্বীরকে হত্যার প্রতিবাদে কাওরানবাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতারা।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর