ইরানে বিক্ষোভ: সর্বোচ্চ সতর্ক অবস্থায় ইসরায়েল

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কা ও চলমান অস্থিরতাকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় (হাই অ্যালার্ট) রয়েছে ইসরায়েল। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ইসরায়েলের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি দেশটির নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এই সর্বোচ্চ সতর্কতা কীভাবে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে, সামরিক গোপনীয়তার স্বার্থে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরান পরিস্থিতি নিয়ে টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁদের আলোচনায় ইরানের অভ্যন্তরীণ সংকটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তবে হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এই ফোনালাপের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানে ক্ষমতার পটপরিবর্তন বা বিশৃঙ্খলা তৈরি হলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। 

আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর