সালমান শাহ হত্যা মামলায় সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে আবারও জটিলতা দেখা দিয়েছে। মামলার চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও আজ (১৩ জানুয়ারি) তা জমা দেয়নি সিআইডি। তদন্তের অগ্রগতি বা বিলম্বের নির্দিষ্ট কারণ না জানিয়ে সংস্থাটি আদালতের কাছে আরও সময়ের আবেদন করেছে।

এদিকে মামলার বাদীপক্ষ আদালতে সামিরা খান ও ‘ডন’সহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে। দ্রুত বিচার নিশ্চিত করতেই এই আবেদন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

মামলার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সালমান শাহের ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় তারা মানববন্ধনের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেন। ভক্তদের অভিযোগ, অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপান্তরের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ন্যায়বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে।

মানববন্ধনে অংশ নেওয়া ভক্তদের কণ্ঠে শোনা যায় দীর্ঘ প্রতীক্ষার বেদনা ও হতাশা। তাদের দাবি, আসামিদের আগাম জামিন বন্ধ করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করা হোক।

প্রসঙ্গত, গত বছরের ২০ অক্টোবর আদালত সালমান শাহের অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। ওই দিনই রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিন শুনানি হয়। ডনের...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর