আসছে মিস আয়ারল্যান্ড’খ্যাত প্রিয়তীর বই

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তী আয়ারল্যান্ডপ্রবাসী। সেখানেই থিতু। বেড়েছে আরও ব্যস্ততা। কখনো সামাজিক উদ্যোগ, কখনো ফটোশুট, কখনো অভিনয়—তার ওপর নিয়মিত চলছে লেখালেখিও। আর সেই লেখালেখির ধারাবাহিকতায় আসছে তাঁর নতুন বই।

নাম ‘ভাঙনের ভাষা ভাঙন থেকে বিকাশ’। আত্মজৈবনিক নন-ফিকশন ঘরানার এই বইয়ে প্রিয়তী তুলে ধরেছেন মাতৃত্বের পর নারীর জীবনে ঘটে যাওয়া বদলে যাওয়ার গল্প—শুধু আবেগ নয়, বাস্তবতার কাঁটা-ছেঁড়া দিকগুলোও। মাতৃত্বকালীন সহায়তার অভাব, দায়িত্ব ভাগ না হওয়ার চাপ, পরিবার ও সমাজের না-বোঝা মনোভাব, শারীরিক যন্ত্রণা, মানসিক ভাঙন, সবকিছুই এসেছে খোলামেলা ভাষায়। পোস্টপার্টাম ডিপ্রেশন প্রসঙ্গও বইয়ের গুরুত্বপূর্ণ জায়গা।

গর্ভাবস্থায় প্রিয়তী কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া এই বইতে মাতৃত্বকে ‘ব্যক্তিগত দুর্বলতা’ হিসেবে দেখার যে পুরোনো দৃষ্টিভঙ্গি, সেটার বিরুদ্ধেই সরাসরি কথা বলেছেন প্রিয়তী। তাঁর বার্তা, মাতৃত্ব শুধুই মায়ের একার বিষয় নয়; পরিবার ও সমাজের যৌথ দায়িত্ব। একই সঙ্গে মায়েদের নীরব ভাঙনের পেছনে লুকিয়ে থাকা কারণগুলোকে সামনে আনতেই বইটির চেষ্টা।

বইয়ের প্রচ্ছদ বই প্রসঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটালকে প্রিয়তী বলেন, “মায়েদের কষ্টকে ‘স্বাভাবিক’ বা ‘ব্যক্তিগত দুর্বলতা’ বলে এড়িয়ে যাই আমরা। এই বই লিখেছি সেই জায়গাটা বদলাতে। এখানে মাতৃত্বকে রোমান্টিসাইজ করিনি—বাস্তব অভিজ্ঞতা, অদেখা শারীরিক যন্ত্রণা, দায়িত্ব ভাগ না হওয়ার সত্য কথাই বলেছি।’’

উল্লেখ্য, মাকসুদা আক্তার প্রিয়তী ইতিমধ্যে পাঁচটি বই লিখেছেন। তাঁর লেখার প্রধান বিষয় নারী-অভিজ্ঞতা, মাতৃত্ব, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক কাঠামো। নতুন বই ‘ভাঙনের ভাষা ভাঙন থেকে বিকাশ’ সেই ধারারই সাম্প্রতিক সংযোজন। প্রিয়তী জানান, প্রিন্ট ও ই–বুক—দুটো ফরম্যাটেই আসবে বইটি।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি...
ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক
ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে...
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে সিজেপির সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে তাদের আটক...
লোডিং...

এলাকার খবর