২০২৬ ফিফা বিশ্বকাপ

এবার বিশ্বকাপ বয়কটের ডাক এল নেদারল্যান্ডস থেকেও

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চান- এমন বক্তব্য দেওয়ার পর থেকে ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক উত্তপ্ত হয়ে পড়ছে। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ করার ইউরোপীয় অঞ্চলের আটটি দেশের ওপর শুল্কারোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট। প্রতিবাদে থেমে থাকেনি ইউরোপও।

জার্মানির রাজনীতিবিদেরা পাল্টা হুমকিতে জানিয়েছেন, ট্রাম্প গ্রিনল্যান্ড দখল নিয়ে তাঁর সিদ্ধান্ত থেকে সরে না এলে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে জার্মানি।

জার্মানির দেখানো পথে এবার বিশ্বকাপ বয়কটের ডাক এসেছে নেদারল্যান্ডস থেকেও। দেশটির জনপ্রিয় টেলিভিশন প্রডিউসার টেউন ফন দে কুকেন আসন্ন বিশ্বকাপ হতে নেদারল্যান্ডস দলকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি একটি অনলাইন পিটিশন করেছেন এ প্রডিউসার। সেখানে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ স্বাক্ষর করেছেন।

তা ইউরোপ থেকে কেন ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক আসছে? ট্রাম্প ঠিক কী বলেছিলেন? গত সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, তিনি গ্রিনল্যান্ড দখলে নিতে বলপ্রয়োগ করবেন না। তবে তার ঠিক আগের বক্তব্যেই তিনি বলেন, ‘সম্ভবত আমি অতিরিক্ত শক্তি ও বল প্রয়োগের সিদ্ধান্ত না নিলে আমরা কিছুই পাব না— সেক্ষেত্রে আমরা, সত্যি বলতে, অপ্রতিরোধ্য হব।’

ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের দখল নিয়ে ট্রাম্পের এমন আগ্রহ প্রকাশের পর থেকেই এ নিয়ে নিন্দার ঝড় ওঠে ইউরোপে। আসতে থাকে বিশ্বকাপ বয়কটের ডাক। এবার সে তালিকায় যোগ হয়েছে নেদারল্যান্ডসের নাম।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে টেউন ফন দে কুকেন বলেছেন, ‘ক্রীড়া সংস্থাগুলো প্রায়ই বলে, তারা রাজনীতি ও খেলাধুলা আলাদা রাখতে চায়। কিন্তু সমস্যা হলো— রাজনীতি ইতোমধ্যেই ঢুকে পড়েছে, আর তখন আপনাকে অবস্থান নিতেই হয়।’

জার্মান প্রডিউসারের বিশ্বাস, ট্রাম্পের এমন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে অসন্তোষ ক্রমেই ছড়িয়ে পড়ছে। এজন্য তিনি তাঁর পিটিশনকে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিতে চান, ‘এই বয়কটের ধারণাটি এখন আমার মতো ফুটবল সমর্থকদের মধ্যে জনপ্রিয়। আমি চাই না এমনটা ঘটুক, কারণ বিশ্বকাপ না হলে সেটা ক্রীড়াজগতের বড় একটা ক্ষতি— আমি নিজেও বিশ্বকাপ ভালোবাসি। কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতিটাই বেশি গুরুত্বপূর্ণ।’

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 
ফুটবল বিশ্বকাপ, এখানে ফেভারিটরা আসে ট্রফি জয়ের জন্য আর আন্ডারডগরা আসে নিজেদের প্রমাণ করতে। এই সবুজ গালিচার ইতিহাসে এমন সময়ও এসেছে যখন পুরো ফুটবল দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। বড় বড় পরাশক্তিদের মাটিতে...
আর্জেন্টিনা কোচ এটাও জানিয়েছেন, শুধু অভিজ্ঞতার জন্য কাউকে দলে রাখা হবে না। অনুশীলনের সময় কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে না হলে, তাঁর ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে প্রস্তুত স্কালোনি ও...
উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর