একুশে পদকজয়ী অর্থী আহমেদ সম্পর্কে কতটুকু জানেন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

এবার জাতীয় সম্মান একুশে পদকে নাম এসেছে নৃত্যশিল্পী-শিক্ষক অর্থী আহমেদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনাও চলছে বেশ। বিশেষ করে তাঁর কাজ সম্পর্কে আগ্রহী অনেকে।

অর্থী শুধু নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষকই নন, নৃত্যদর্শনের নতুন ধারার প্রবর্তকও। তিনি নাচকে কেবল মঞ্চনির্ভর শিল্প হিসেবে না দেখে শরীর ও মনের সুস্থতার একটি কার্যকর মাধ্যম হিসেবে উপস্থাপন করেছেন। নাচকে তিনি রূপ দিয়েছেন এক ধরনের অল্টারনেটিভ ওয়েলবিইং থেরাপি হিসেবে, যা বাংলাদেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে।

অর্থী আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া তিনি প্রতিষ্ঠা করেছেন অর্থী আহমেদ ড্যান্স একাডেমি, যেখানে নাচ শেখানো হয় আনন্দ, সহমর্মিতা ও আত্মসম্মানের পরিবেশে। বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর উদ্যোগ ‘অ্যাডাল্ট বিগিনার্স ক্লাস’। এই ক্লাসের মাধ্যমে তিনি সমাজে প্রচলিত ধারণা, ‘নাচ শেখার একটি নির্দিষ্ট বয়স আছে’—এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছেন। ২০২২ সালে শুরু হওয়া এই প্ল্যাটফর্মে যেকোনো বয়সের মানুষ নিজের মতো করে নাচ শেখার সুযোগ পান, বিচার বা প্রতিযোগিতার চাপ ছাড়াই।

তাঁর একাডেমিতে নাচ শেখেন নানা বয়স ও পেশার মানুষ—শিক্ষক, শিক্ষার্থী, দম্পতি, মা-শাশুড়ি, এমনকি একসঙ্গে তিন প্রজন্মও। ডোমেস্টিক ভায়োলেন্স সারভাইভার, হ্যারাসমেন্টের পর নিজের শরীরকে ঘৃণা করতে শেখা মানুষদের জন্য নাচ হয়ে উঠেছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক শক্তিশালী মাধ্যম। এই অভিজ্ঞতাগুলোই অর্থীর কাছে নাচকে কেবল শিল্প নয়, থেরাপিতে রূপ দিয়েছে।

অর্থীর নৃত্যদর্শনের মূল কথা—নাচ মানে ভালো থাকা, ভালো রাখা এবং সবাইকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকা। তাঁর কাছে নাচের সবচেয়ে বড় শক্তি হলো, এটি মানুষকে নিজের শরীর ও মনের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করতে শেখায়। নাচের মাধ্যমে মানুষ নিজের শরীরকে চিনতে, গ্রহণ করতে ও ভালোবাসতে শেখে, যা মানসিক ক্ষত সারানোর এক নীরব কিন্তু গভীর প্রক্রিয়া।

শিক্ষার্থীদের সঙ্গে অর্থী আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া ছোটবেলা থেকেই নাচ শিখেছেন অর্থী। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নাচ তাঁর কাছে শুধু পারফরম্যান্সের বিষয় না থেকে হয়ে উঠেছে আত্ম-অনুসন্ধানের ভাষা। নাচ নিয়ে উচ্চশিক্ষা, গুরুদের সান্নিধ্য, তাঁদের জীবনধারা ও দর্শন তাঁকে শিখিয়েছে নাচ আসলে একটি জীবনধারা। দেশের বাইরে পড়াশোনা শেষে ২০১৮ সালে অল্টারনেটিভ ওয়েলবিইং থেরাপির ভাবনা মাথায় আসে। অর্থী আহমেদ ড্যান্স একাডেমি গড়ে তোলেন ২০২২ সালে।

অর্থী আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর দায়িত্ব শুধু পারফর্ম করা নয়, শিল্প শেখানো ও সংরক্ষণ করাও। ডোমেস্টিক ভায়োলেন্স সারভাইভার ও মানসিক ট্রমায় থাকা নারীদের জন্য নাচকে নীরব থেরাপি হিসেবে কাজে লাগাচ্ছেন। ভবিষ্যতে তিনি নৃত্যচর্চার পাশাপাশি গবেষণা ও শিক্ষাদানে বেশি মনোযোগ দিতে চান।

কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 
আমেরিকার ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা কনসার্ট। প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে আয়োজিত এই উৎসবে অংশ নেবেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও চিত্রনায়ক জায়েদ খান।...
আন্তর্জাতিক নৃত্য দিবস (২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী (২৮ ও ২৯ এপ্রিল) থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান। আয়োজনে একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। সহযোগিতায় রয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর