মধ্যবিত্তের টানাপোড়েনে ‘থাকে তবু ভালোবাসা’

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো নাটক ‘থাকে তবু ভালোবাসা’। পরিচালনা করেছেন এস এম সেলিম। গল্প ও চিত্রনাট্য রচনায় এম এস রানা। প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। 

নাটকটির কাহিনি এগিয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। সেই পরিবারে তিন সদস্য—সরোয়ার, সায়না ও তাদের একমাত্র মেয়ে নাবিহা। স্বল্প বেতনের চাকরি করে সরোয়ার, আর তার আয়ে চলে সংসার। কোনো কারণে বাড়তি টাকার প্রয়োজন হলে ধারদেনা করতে হয়। মাস কয়েক আগে ধারদেনা করে একটি মোটর সাইকেল কিনেছে সরোয়ার। এখনও সেই টাকা শোধ হয়নি পুরোটা। এমন পরিস্থিতিতে প্রতিবেশীদের কথার খোঁচায় বাসায় একটা এসি লাগানোর আবদার করে বসে সায়না। এই নিয়ে চলে মনোমালিন্য। একপর্যায়ে স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাতে এসি কেনে সরোয়ার। টাকা জোগাড় করতে গিয়ে না বলে অফিসের টাকা খরচ করে ফেলে সে। তাতেই ঘটে বিপত্তি! গল্প গড়ায় চরম নাটকীয়তায়।

সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং নাবিহা চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী নাবিহা রানা ইরা। অন্যান্য চরিত্রে তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক। 

‘থাকে তবু ভালোবাসা’ শিরোনামে এই নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। গানে কণ্ঠ দিয়েছেন সেনিজ। 

অভিনেতা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা অসাধারণ। ঘটনা সামান্য, কিন্তু গভীরতা অনেক বেশি। পারিবারিক বন্ধন, সম্পর্কের টান আর ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যদিয়ে চরম এক নাটকীয়তার মুখে দাঁড় করায় চরিত্রগুলোকে। এই নাটকের শেষটা এতটাই ইমোশনাল ছিল যে আমরা সত্যিই কাঁদছিলাম। ডিরেক্টর থেকে শুরু করে ইউনিটের অনেকেই কান্না আটকে রাখতে পারেননি।’

নাবিলা ইসলাম বলেন, ‘এই নাটকে এসিটা একটা উপলক্ষ মাত্র। মধ্যবিত্ত মানুষেরা এখানে নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। বিশেষ করে যেভাবে গল্পের সমাপ্তি টানা হয়েছে, তা প্রতিটি দর্শকের মনকে নাড়া দিয়ে যাবে। এ ধরনের গল্পকে বাস্তবতার ছোঁয়ায় তুলে ধরতে শিল্পীদের পারস্পরিক বোঝাপড়াটা জরুরি। তানভীরের সঙ্গে আগেও কাজ করেছি। সেই বোঝাপড়াটা খুব কাজে দিয়েছে। নাবিহার এটা প্রথম অভিনয়, অথচ ও এত রিয়েলিস্টিক অভিনয় করেছে, আমাদের সঙ্গে এতটাই মানিয়ে নিয়েছে যে, আমরা যেন সত্যিই একটা পরিবার হয়ে গিয়েছিলাম।’

শিশুশিল্পী নাবিহার ভাষ্য, ‘এটা আমার প্রথম অভিনয়। ডিরেক্টর আঙ্কেল, আমার মা, নাটকে যারা আমার বাবা-মা হয়েছেন সবাই আমাকে হেল্প করেছেন। আর আমি তো স্ক্রিপ্টটা আগেই পড়ে নিয়েছিলাম। তাই যখন যেভাবে বলেছে, আমি সেভাবেই করেছি। আমার খুব ভালো লেগেছে অভিনয় করতে।’

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সেলিম বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর গল্প বলার চেষ্টা করেছি। নাটকটি দর্শকদের যতটা আনন্দ দেবে, ততটাই ভাবাবে। সবার ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।’

প্রযোজক আফরোজা সুলতানা জানিয়েছেন, থাকে তবু ভালোবাসা আগামী ৭ মার্চ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রচার হবে।

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর