এবার বড়পর্দায় ‘পিকি ব্লাইন্ডার্স’, মুক্তি কবে?

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম

বড়পর্দায় ফিরছে বার্মিংহামের গ্যাংস্টাররা! প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের প্রেক্ষাপটে ইংল্যান্ডের এই শহরে কল্পিত এক গ্যাংস্টারের জীবনকাহিনি ঘিরে নির্মিত টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। এবার আসছে বিশ্বব্যাপী সাড়া জাগানো এই সিরিজের স্পিন-অফ সিনেমা ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমোরটাল ম্যান’।      

সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সিনেমাটির একটি টিজার প্রকাশ করেছে। যেখানে আঁচ পাওয়া যায়, মুক্তি প্রতীক্ষিত এই সিনেমা হতে যাচ্ছে মূল সিরিজের ধারাবাহিকতা, যদিও কাহিনী এখনও গোপন রাখা হয়েছে!

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আগামী ৬ মার্চ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, আগামী ২০ মার্চ এটি আসছে নেটফ্লিক্সের পর্দায়।

স্পিন-অফ ছবিতে অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফিকে ‘টমি শেলবি’র ভূমিকায় ফিরে আসতে দেখা যাবে। টমির বোন অ্যাডা থর্নের ভূমিকায় আবারও অভিনয় করেছেন সোফি রান্ডেল। শেলবি পরিবারের সহযোগী হেইডেন স্ট্যাগ ও চার্লি স্ট্রংয়ের ভূমিকায় দেখা যাবে স্টিফেন গ্রাহাম ও নেড ডেনেহিকে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নবাগত রেবেকা ফার্গুসন, ব্যারি কেওগান, টিম রথ ও জে লাইকারগো।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা টম হার্পার, তিনি এর আগে সিরিজটির বেশ কয়েকটি এপিসোড পরিচালনা করেছেন। ২০১৩ সালে বিবিসি-তে সর্বপ্রথম পিকি ব্লাইন্ডার্স’র প্রিমিয়ার হয়েছিল, পরে এর মার্কিন স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স। সিরিজটির ক্রিয়েটর ও চিত্রনাট্যকার হিসেবে ছিলেন স্টিভেন নাইট।

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি...
আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি, কাল রাতে কার সাথে কত মিনিট কথা বলেছেন, এই মুহূর্তে আপনি কোথায় আছেন—এমনকি আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট পর্যন্ত। ভেবেছেন এগুলো আপনার ব্যক্তিগত গোপন তথ্য? ভুল...
সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।  
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর