এবার নারায়ণগঞ্জে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

দর্শক চাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন নতুন শাখা। সেই ধারাবাহিকতায় গত ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশতঃ তা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য অপেক্ষমান দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন তাঁরা। একইসঙ্গে শাখাটি উদ্বোধনের নতুন তারিখ নিশ্চিত করেছেন। 

জানা যায়, আগামীকাল ৭ এপ্রিল নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। তবে শুরুতে স্বল্প পরিসরে দুপুর ও বিকেলের দুটি শো চলবে। খুব শিগগিরই পুরোদমে সবগুলো শো চালু হবে বলে জানান প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের দর্শকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি যে, পূর্বনির্ধারিত সময়ে আমরা শাখাটি চালু করতে পারিনি। অনেক দর্শক এর জন্য অপেক্ষা করেছিলেন। এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নারায়ণগঞ্জের দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরে আমরা আনন্দিত। কিছু সীমাবদ্ধতার কারণে আমরা দুটি শো দিয়ে শুরু করছি। কয়েকদিনের মধ্যে সবগুলো শো পুরোদমে চালু হয়ে যাবে।’

নারায়ণগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে স্থাপিত হয়েছে এই মাল্টিপ্লেক্স। ৩টি হল রয়েছে এখানে, যার মধ্যে দুটি হলের প্রতিটিতে ১৭৮ আসন এবং ১টি হলে থাকছে ৭৫টি আসন। জানা যায়, বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে। 

নতুন নতুন শাখা চালু সম্পর্কে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘চলচ্চিত্রশিল্পের উন্নয়নে ভালো ভালো সিনেমা যেমন প্রয়োজন তেমনি ভালো সিনেমা হলও প্রয়োজন। সময়ের সাথে দর্শকের রুচিও বদলেছে। দর্শক একটা সুন্দর পরিবেশ চায়, নিরাপত্তা চায়। উন্নত মানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম সিনেমাকে দর্শকের কাছে উপভোগ্য করে তোলে। আমরা শুরু থেকেই এই বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছি। দর্শকরা আমাদেরকে গ্রহণ করেছেন বলে আমরা ক্রমান্বয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই বছরের মধ্যে আমাদের আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

প্রসঙ্গত, বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), এসকেএস টাওয়ার, সেন্টাপয়েন্ট শপিং মল, সামরিক জাদুঘর ও মিরপুর ১ নম্বর এবং চট্টগ্রামের বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্সের শাখা চালু রয়েছে। বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে শাখা নির্মাণের কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এই বছরের মধ্যে আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে।

সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় নতুন করে আশার আলো দেখাচ্ছে কয়েকটি মাল্টিপ্লেক্স প্রকল্প। ২০২৬ সালে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালুর...
হরর সিনেমার জগতে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম হলো ওয়ার্নার ব্রাদার্সের ‘দ্য কনজ্যুরিং’। এ পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে, যার প্রায় সবকটিই সাফল্য পেয়েছে। সবশেষ ২০২১ সালে...
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর