ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে বড় ইতিবাচক প্রভাব পড়বে: অর্থমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৬, ১২:১৭ পিএম

ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর ২য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতিতে অলিগার্ক শ্রেণি (অত্যন্ত ধনাঢ্য) সুবিধা নিয়েছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। বর্তমান সরকার সেটা ভাঙছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়া হচ্ছে। এতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, বাজারে, প্রান্তিক অর্থনীততে বড় ইতিবাচক প্রভাব পড়বে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, স্বাস্থ্যসেবায় জনগণের পকেট থেকে খরচের হার বাংলাদেশে আফগানিস্তানের চেয়ে বেশি।  সরকার এজন্য স্বাস্থ্য কার্ড দেবে। এসব সুবিধা না দিলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (জনসংখ্যাগত লভ্যাংশ) সুবিধা নিতে পারব না।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর