পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সাংস্কৃতিক বিনিময় সমঝোতা সই

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ-তুরস্কের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়।

আপডেট : ০৫ জুন ২০২৬, ০২:৫৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ-তুরস্কের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, চলমান রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে তুরস্ককে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ নিজ স্বার্থ রক্ষা করে সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কে সহায়তা চেয়েছে বাংলাদেশ। 

ব্রিফিংয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে সমর্থন করে তুরস্ক। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আনঙ্কারা আগ্রহী বলেও জানান তিনি। 

এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরার পাশাপাশি এ সমস্যা সমাধানে সবার ভূমিকা রাখার ব্যাপারে সহযোগিতা করবে আঙ্কারা।  

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার অভিপ্রায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, দুই পদেই পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে। প্রযুক্তি নির্ভর এ...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ভারতের নয়াদিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ দূতাবাস। বুধবার সকালে সংঘটিত মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকসহ অন্তত ২১ জনের...
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত নতুন যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির শীর্ষ নেতৃত্ব এই চুক্তিকে...
ইরানের কাছে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে...
ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। পরিবহনে বাড়তি চাপ। এ অবস্থায় যমুনা সেতুর ওপর ঢাকাগামী লেনে কয়েকটি দুর্ঘটনার জন্য সেতুর পশ্চিমপাড়ে ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। আজ শুক্রবার সকাল থেকে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর