শত পর্বে ‘বিশ্বাস বনাম সরদার’

আপডেট : ০৬ জুন ২০২৬, ০১:৪৬ পিএম

গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় এটি প্রচার হচ্ছে। আগামীকাল ৭ জুন প্রচার হবে নাটকটির ১০০তম পর্ব। 

গল্পে দেখা যাবে, উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। যেখানে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবীর দুই পরিবারের পাশাপাশি বসবাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশীসুলভ কোনো আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চরম বৈরিতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ির যেকোনো প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্য আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, দুই পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যেকোনো দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। দুই পরিবারের দ্বন্দ্বটা এমন এক অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছপা হয় না। 

নাটকটির অন্য একটি দৃশ্য। ছবি: সকাল আহমেদ

আরও দেখা যায়, এই দুই পরিবারের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরনের ঘটনার অবতারণা হয়, যা গ্রামের মানুষ উপভোগ করে। তবে কখনও কখনও তা বিব্রতকর পরিস্থিতিরও সৃষ্টি করে। আর তাদের দ্বন্দ্বকে পুঁজি করে কিছু মানুষ সুবিধাও নেয়। তাদের দ্বন্দ্ব জিইয়ে রাখতে নানাভাবে ইন্ধনও দিয়ে থাকে। এমনকি দুই পরিবারের প্রতিযোগিতা নানারকম কৌতুকপূর্ণ ঘটনারও জন্ম দেয়। আবার কখনও বেদনাদায়ক ঘটনাও ঘটে। এসব চালচিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এ নাটকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি পদে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এরইমধ্যে তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি)...
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ দিয়েছে সরকার। রোববারের মধ্যে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে একে বেআইনি বলছেন আদ-দ্বীন...
প্রতি ঘনমিটার গ্যাসে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ...
দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় আগামী জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ বা পুনরুদ্ধার ও সমন্বয় প্রকল্প রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা...
যথাযথ প্রস্তুতি ছাড়া হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এ খাতের উন্নয়নে আগামী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর