বৃদ্ধকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-বিএসএফের বাগযুদ্ধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। 

আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। 

বুধবার ভোরে সীমান্তের শূন্য রেখায় এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দুই বাহিনীর পতাকা বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়ায় এক বৃদ্ধ এখনও শূন্য রেখায় আটকে আছেন।

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, ভোরে বকশীগঞ্জ উপজেলার কামালপুরের রামরামপুর সীমান্তে ১০৮২ নম্বর পিলারের পাশে আকস্মিক এক পরিস্থিতি তৈরি হয়। ভোরের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের আলো নিভিয়ে ৭ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের প্রবেশ মুখে তীব্র প্রতিরোধ গড়ে তোলে বিজিবি কামালপুর ক্যাম্পের সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা।

সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ছবি: ভিডিও থেকে নেওয়াঅনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে গিয়ে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের জওয়ানদের মধ্যে সরাসরি বাকবিতণ্ডা শুরু হয়। বাংলাদেশের ভূখণ্ডে কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলে বিএসএফের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলা এই তুমুল বাগ্‌যুদ্ধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। বিজিবি ও স্থানীয়দের কঠোর বাধার মুখে পুশ-ইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হলেও এক বৃদ্ধ শূন্য রেখায় আটকা পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সংকটের সমাধানে সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ বৈঠক শেষেও বিএসএফ ওই বৃদ্ধকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় কোনো সুরাহা হয়নি। ফলে প্রখর রোদ আর বৈরী আবহাওয়ার মধ্যে সীমান্তের শূন্য রেখায় এখনো অবস্থায় রয়েছেন সেই বৃদ্ধ।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘একজনকে পুশ-ইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনও শূন্য রেখায় রয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। মেয়ের বিয়ের দিন-তারিখ...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর