ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বোন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই মেয়ে। পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পারাপারের সময় ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।


