বাজার স্বাভাবিক করতে চাঁদাবাজি-সিন্ডিকেট বন্ধের দাবি ব্যবসায়ীদের

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে শুধু অভিযান আর জরিমানা যথেষ্ট নয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া পণ্য পরিবহনে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা কঠিন।

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে শুধু অভিযান আর জরিমানা যথেষ্ট নয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া পণ্য পরিবহনে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা কঠিন।

উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যে দীর্ঘ সরবরাহব্যবস্থা, সেখানে কমিশন এজেন্ট ও মধ্যস্বত্বভোগীদের একচেটিয়া দৌরাত্ম্য রয়েছে। স্থানীয় পর্যায়ের ব্যবসায়ী থেকে শুরু করে বড় আমদানিকারক অনেকেই একে অপরের সঙ্গে অনানুষ্ঠানিক সমঝোতা বা সিন্ডিকেট করে দাম নির্ধারণ করে দেয়। ফলে বাজারে প্রতিযোগিতার অভাব দেখা দেয় এবং অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো দাম হাঁকাতে পারে।
 
নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা নিয়ে ভোক্তা অধিদপ্তরের অনুষ্ঠানে, ব্যবসায়ী প্রতিনিধিদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে  চাঁদাবাজির কারণে বাড়ছে খরচ। যার প্রভাব পড়ছে সরাসরি ভোক্তার ওপর। 

বাজারে দাম বৃদ্ধির জন্য অতিরিক্ত মুনাফার প্রবণতাকে দায়ী করছে ভোক্তা সংগঠন ক্যাব। আর পণ্য পরিবহনে চাঁদাবাজি, মজুতদারি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ভোক্তা অধিদপ্তর।

এ সময় বক্তারা জানান, কার্যকর নজরদারি ও রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত করা গেলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে।

সরকারি হিসাবে দেশে মূল্যস্ফীতি কমার কথা বলা হলেও, বাজারে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। টানা ৫৩ মাস মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হারও বেশি। নিত্যপণ্যের চড়া দামের সঙ্গে বেড়েছে সেবা খাতের খরচ। সব...
কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। অন্য সবজিগুলোর দাম কেজি প্রতি ১০০ টাকারও বেশি। বেগুনের দাম প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। এছাড়া ঝিঙ্গা,...
দেশের বাজারে টানা তিন দফায় ৬ হাজার ৬১৫ টাকা বাড়ার পর আজ সোনার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে। নতুন দাম আজ শুক্রবার সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স...
সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার...
সারাদেশে ৫০ লাখের বেশি, আর শুধু ঢাকাতেই দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২০ লাখ ব্যাটারিচালিত রিকশা। এতদিন এগুলো বন্ধ করতে গিয়ে চরম আন্দোলন আর বিশৃঙ্খলার মুখে পড়েছে সরকার। কারণ, এর সঙ্গে জড়িয়ে আছে লাখ...
প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ফলে ২০২৮ সাল থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল থেকে আর শেষ হবে পরের বছরের ৩১ মার্চে। প্রচলিত ব্যবস্থায় অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে আর শেষ...
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন– এসআরবি’ নামে বিশেষায়িত ইউনিট গঠন করছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর...
বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ৪ কোটি (৪০ মিলিয়ন) মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় এই অঙ্কটি প্রায় ৪৯০ কোটি ৮৯ লাখ টাকা। নিলামে নতুন কোনো গাড়ির...
লোডিং...

এলাকার খবর