ডিজিটাল লেনদেনে বাড়ছে খরচ, বাংলা কিউআরে নতুন মাশুল নির্ধারণ

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম

ডিজিটাল লেনদেনে অনেক দোকানদার বা মার্চেন্টের খরচ বাড়তে যাচ্ছে। পণ্য বা সেবার মূল্য ডিজিটাল মাধ্যমে গ্রহণের পর নগদ অর্থ উত্তোলনে সর্বনিম্ন ১ শতাংশ মাশুল দিতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতায় বাংলা কিউআরের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বিক্রেতার কাছ থেকে ভ্যাটসহ ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে। আগে কোনো কোনো ব্যাংক ও এমএফএস শূন্য থেকে ৩ শতাংশ পর্যন্ত মাশুল নিত। ফলে যেসব মার্চেন্ট এতদিন ১ শতাংশের কম হারে মাশুল দিতেন, নতুন নির্দেশনার পর তাঁদের খরচ বেড়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, টেকসই এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিকভাবে কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ক্রেতা-বিক্রেতাদের মতে, চার্জ বাড়ালে ডিজিটাল লেনদেন নিরুৎসাহিত হতে পারে। তাঁরা মনে করেন, লেনদেন জনপ্রিয় করতে হলে প্রাথমিকভাবে চার্জ কমানোর পাশাপাশি প্রণোদনাও দিতে হবে।

বিদায়ী অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকার ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ হাজার কোটি টাকা বেশি। অর্থনীতিবিদদের মতে, বড় অঙ্কের রাজস্ব ঘাটতির কারণে সরকারের...
টানা দুই দফা দাম কমার পর আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। রুপার দামও বেড়েছে। দেখে নিন সর্বশেষ সোনা ও রুপার দাম।
অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা অস্থিরতার মধ্যেও ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইতিবাচক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯০০ পয়েন্ট বা...
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহে বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অর্থবছরে প্রবাসীরা মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার...
দর্শকদের হাতে হাতে এখন দেখা যাচ্ছে রঙিন ‘ফ্যান ব্যান্ড’। সবচেয়ে অবাক করার বিষয়, এই ব্রেসলেট কিনতে কোনো টাকাই লাগছে না। একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে এগুলো। বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় স্মারকে পরিণত...
ফুটবল ইতিহাসে ২০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি আছে মাত্র চারজন ফুটবলারের। আর আজ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে এমন দুজন মুখোমুখি হচ্ছেন, যাদের মোট ম্যাচ সংখ্যা চারশোরও বেশি। পর্তুগালের...
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছে ১৭ হাজারের বেশি গাছ। এর মধ্যে বিদেশি প্রজাতির মেহগনি, দেবদারু, পাম, রেইন ট্রি ও সেগুন গাছই বেশি। দেশীয় প্রজাতির গাছ আছে ৫৮ ভাগ। বৃহস্পতিবার গাছ জরিপের ফল প্রকাশ করে...
ম্যাচটি "পূর্বনির্ধারিত" বলে অভিযোগ করেন। শুধু সেনেকোই নয়, এই ম্যাচের পেনাল্টি নিয়ে ক্ষোভে ফুঁসেছে ফুটবলপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন সেনেগালকে ডাকাতি করে হারানো হয়েছে। আল...
লোডিং...

এলাকার খবর