অর্থবছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, রিজার্ভ ৩১.৭৩ বিলিয়ন

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহে বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অর্থবছরে প্রবাসীরা মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স কিছুটা কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুন মাসে রেমিট্যান্স এসেছে ২৮০ কোটি ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ডলারের বেশি। সেই হিসাবে একক মাস হিসেবে গত বছরের জুনের তুলনায় প্রবাসী আয় কমেছে দশমিক ছয় শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আনুষ্ঠানিক বা বৈধ ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং স্থিতিশীল বিনিময় হারের কারণে বছরজুড়ে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী ছিল। প্রবাসী আয় বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও একটি স্থিতিশীল অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলারে।

অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা অস্থিরতার মধ্যেও ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইতিবাচক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯০০ পয়েন্ট বা...
আন্তর্জাতিক বাজারে কয়েক দফা জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তা পর্যায়ে দাম কমানো হয়নি। জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। একই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন।...
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীদের আশা, এ আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে হাজার মাইল সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তিনি তথ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনার প্রয়োজনীয়তার পাশাপাশি গুজব ও তথ্য...
কুড়িগ্রামের অন্তত ৩৬টি পয়েন্টে ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এর মধ্যে কেবল ভুরুঙ্গামারীতেই বিলীন হয়েছে অন্তত ৩০টি বাড়ি। ভাঙনের শঙ্কায় রয়েছে আরও ২০০ পরিবার। 
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ায় আশাবাদী কলকাতার ব্যবসায়ীরা। তাদের দাবি, গত দুই বছরে ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভিসা চালু হওয়ায় পর্যটন ও বাণিজ্যে আবার গতি ফিরবে বলে আশা...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বহির্বিভাগে রোগীদের প্রচণ্ড চাপ থাকলেও বেলা গড়ালেও দেখা মিলছিল না চিকিৎসকদের। শুধু এ বিভাগ নয়, অনেক বিভাগের চিকিৎসকই সময় মতো আসেন না। ফলে ভোগান্তির...
লোডিং...

এলাকার খবর