সরকার ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

বিদায়ী অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকার ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ হাজার কোটি টাকা বেশি। অর্থনীতিবিদদের মতে, বড় অঙ্কের রাজস্ব ঘাটতির কারণে সরকারের ব্যাংক নির্ভরতা বাড়ছে, যা মূল্যস্ফীতি ও বেসরকারি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিদায়ী অর্থবছরে সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ কোটি টাকার বেশি ঘাটতিতে রয়েছে। একইসঙ্গে বাজেটে নির্ধারিত বিদেশি ঋণের লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম অর্জিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে বিদেশি সহায়তার অর্থছাড় দাঁড়িয়েছে ৪৫৮ কোটি ডলারে, যেখানে আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৫৬১ কোটি ডলার।
রাজস্ব আদায় ও বিদেশি ঋণের গতি কম থাকায় বাজেট বাস্তবায়নে সরকারকে ব্যাংকের ওপর নির্ভর করতে হয়েছে। ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত নিতে হয়েছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৫ শতাংশের ঘরে, ফলে সরকার বাড়তি ঋণ নিলেও তার চাপ বেসরকারি খাতে পড়েনি। অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৬ দশমিক ৮ শতাংশ, আর সরকারি খাতে ২১ দশমিক ৮ শতাংশ।

ডিজিটাল লেনদেনে অনেক দোকানদার বা মার্চেন্টের খরচ বাড়তে যাচ্ছে। পণ্য বা সেবার মূল্য ডিজিটাল মাধ্যমে গ্রহণের পর নগদ অর্থ উত্তোলনে সর্বনিম্ন ১ শতাংশ মাশুল দিতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ...
টানা দুই দফা দাম কমার পর আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। রুপার দামও বেড়েছে। দেখে নিন সর্বশেষ সোনা ও রুপার দাম।
অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা অস্থিরতার মধ্যেও ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইতিবাচক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯০০ পয়েন্ট বা...
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহে বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অর্থবছরে প্রবাসীরা মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার...
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা রেহেনা বেগম উর্মি নামে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জমে উঠছে নকআউট লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় স্পেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার, আর ভোর ৫টায় বহুল প্রতীক্ষিত পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা...
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর হামলার নেতৃত্ব দেওয়া অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় আত্মসমর্পণ...
লোডিং...

এলাকার খবর