চলছে শিল্পী সমিতির ভোটগ্রহণ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে এফডিসিতে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭৩ জন।

এবারের নির্বাচনে মূল লড়াই হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলের নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।

আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল লড়ছেন।

এই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন— মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য প্রার্থীরা হলেন—আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। নির্বাচন-পরবর্তী যেকোনো আপিল বা জটিলতা নিষ্পত্তিতে আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

এফডিসিকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি হয়েছে। আগামীতে সবকিছুর ঊর্ধে থেকে এই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চলছে। প্রকৃত অর্থেই সমাজের সুবিধাবঞ্চিত মায়েরা যাতে ফ্যামেলিকার্ডের আওতায় আসেন সে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিসিন ভবনে তার মৃত্যু হয়। মৃত...
রাজধানীর কালাচাঁদপুর ও ভাটারা এলাকায় অভিযানে ৬৬ কেজি সিসা, ৪১টি হুক্কা ও বিপুল সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইরানে প্রশিক্ষণ নেওয়া দুই জমজ ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রায় দুই বছর পর ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদন বেড়েছে। তবে সীমান্ত পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক বাংলাদেশি ভিসাপ্রত্যাশী। বিশ্লেষকেরা কূটনৈতিক উদ্যোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর