শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া।

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া।

এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আজ রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন। পরে বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সড়ে যান তারা।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন মুখোমুখি অবস্থানে আছে দুই পক্ষ। ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে। পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে আছেন ছাত্রদলের নেতা–কর্মীরাও।

এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন।

পরে তাঁরা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপরই শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। 

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে অংশ নেন সদর উপজেলা বিএনপি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ বীর...
গাজীপুরের বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীদের। 
ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করা...
উপাচার্য পুনর্বহালের দাবির মধ্যে ৩৬ দিন পর ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েটে। এদিকে, শিক্ষকদের সাথে বৈঠকের পর এখন শিক্ষার্থীদের সাথে বৈঠক করছেন ইউজিসির পরামর্শক...
দেড় থেকে দুই হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী, যান চলাচলে কড়াকড়ি—দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট ঘিরে নিরাপত্তার প্রস্তুতি জোরদার করছে পুলিশ। প্রথমে অনুমতি না দিলেও আয়োজকদের সংশোধিত নিরাপত্তা...
রংপুরের মিঠাপুকুরে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। হতাহতরা বাসের যাত্রী। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় শাহ...
লোডিং...

এলাকার খবর