‘আমরা দুজন দুজনকেই ভালোবাসতাম’—জাফর ইকবালের সঙ্গে প্রেম প্রসঙ্গে ববিতা

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা দীর্ঘদিন পর অভিনেতা জাফর ইকবালের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, তাঁদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, তবে কখনোই বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না।

ববিতার ভাষায়, ‘তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত।’ তিনি বলেন, খুব অল্প বয়সে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমে রূপ নেয়। জাফর ইকবালকে তিনি তাঁর সময়ের সবচেয়ে স্মার্ট, সুদর্শন ও ভদ্র অভিনেতা হিসেবে উল্লেখ করেন। শুধু অভিনয় নয়, গান ও গিটার বাজানোর প্রতিও জাফর ইকবালের আগ্রহ তাঁকে মুগ্ধ করেছিল।

ববিতা জানান, তাঁরা প্রায় ৪০টি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন। শুটিংয়ের ফাঁকে অন্যরা আড্ডা দিলেও তাঁরা প্রায়ই গান গাইতেন। জাফর ইকবাল তাঁকে গিটার বাজিয়ে ইংরেজি গানও শিখিয়েছিলেন। দর্শকেরাও তাঁদের জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন।

তবে সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কে ভুল–বোঝাবুঝি তৈরি হয়। এরপর দুজনই আলাদা আলাদা সহশিল্পীর সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন। ববিতা স্পষ্ট করে বলেন, তাঁদের সম্পর্ক শেষ হয়ে যায়নি, কিন্তু প্রেমের সেই অধ্যায় স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যায়। তিনি বলেন, ‘প্রেম হলেই তো বিয়ে করতে হয় না।’

‘সুখে থাকো ও আমার নন্দিনী’ গানটি তাঁকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছিল—এমন প্রচলিত ধারণাও নাকচ করেন ববিতা। তাঁর দাবি, বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জাফর ইকবাল নিজেই জানিয়েছিলেন, গানের স্রষ্টাদের পরিকল্পনার কারণেই এমন ধারণা তৈরি হয়েছিল। আলাউদ্দিন আলীর সুর ও সংগীতে এবং মনিরুজ্জামান মনিরের লেখা ‘সুখে থাকো ও আমার নন্দিনী, হয়ে কারও ঘরণী’ এমন কথার একটি গান গেয়েছিলেন জাফর ইকবাল। কারও কারও মতে, ববিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে গানটি গেয়েছিলেন এই নায়ক। 

জীবনের শেষ দিকে জাফর ইকবালের সঙ্গে আবারও এক ছবির শুটিংয়ে দেখা হয়েছিল বলে জানান ববিতা। তখন অভিনেতাকে অসুস্থ ও অগোছালো মনে হয়েছিল তাঁর। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে জাফর ইকবালের মৃত্যুর খবর পান। হাসপাতালে দেখতে যেতে না পারলেও এফডিসিতে তাঁর মরদেহের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো প্রিয় সহশিল্পীকে বিদায় জানিয়েছিলেন ববিতা।

টালিউডে নতুন রসায়ন তৈরি হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'-এ। রাজর্ষি দাশ ভৌমিকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই গোয়েন্দাধর্মী ছবিতে...
আমির খান প্রযোজিত বহুল প্রতীক্ষিত সিনেমা 'লালকারা'র কুশীলব তালিকায় বড়সড় রদবদল ঘটেছে। শোনা যাচ্ছে, শুটিংয়ের সময়সূচি নিয়ে জটিলতার কারণে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা-প্রযোজক ফারহান আখতার।...
তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় এনে দিয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে দেওয়া একটি বিতর্কিত মন্তব্য। রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে অভিযোগ,...
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে...
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট...
জবি ও ঢাকা কলেজে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষের পর সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলছিল। 
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের কাছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত...
তীব্র গ্যাস সংকট আর লোডশেডিংয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের শিল্প মালিকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে দিনের বড় সময় যাচ্ছে উৎপাদন বিহীন। একই সাথে গ্যাস সংকটের প্রভাব পড়েছে জনজীবনের প্রতিটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর