‘আমি অসহায়, মনে হচ্ছে আর ঘুরে দাঁড়াতে পারব না’, কান্নায় ভেঙে পড়লেন জ্যোতি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে ‘ব্ল্যাক লিস্টেড’ করে রাখা হয়েছে। এ ছাড়া আওয়ামীপন্থী তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’কে কেন্দ্র করেও সামাজিকমাধ্যমে নানা বিতর্কে পড়েছেন। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। অবশেষে এসব আর সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেত্রী। 

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতিকা জ্যোতি জানান, দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অনলাইন হয়রানি ও কাজের সংকটে ভীষণভাবে বিপর্যস্ত তিনি। এমনকি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’

লাইভের শুরুতেই জ্যোতির ভাষ্য, নিজের কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তিনি বলেন, ‘কোনো দুর্ঘটনা ঘটার পর আমরা অনেক কথা বলি। কিন্তু যে মানুষটি সেই অবস্থার মধ্যে থাকে, তাঁর কষ্টটা সে-ই জানে। আমি নিজেকে সবসময় শক্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু এখন আর পারছি না।’

অভিনেত্রীর দাবি, গত দুই বছর ধরে তাঁর হাতে তেমন কোনো কাজ নেই। এ সময়ে তাঁকে নিয়মিত অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে। আর্থিক সংকটের কথাও তুলে ধরেন তিনি। জানালেন, অনেক সময় বাবা-মায়ের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা তাঁকে আরও মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

জ্যোতি অভিযোগ করেন যে, ২০২৪ সালের পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও হয়রানি বেড়ে যায়। তাঁর ভাষ্য, নিজের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে একাধিক পক্ষের সমালোচনা, হুমকি এবং অনলাইন বুলিংয়ের মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। বিভিন্ন সময় তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা তাঁর জন্য অত্যন্ত কষ্টের।

বর্তমান সরকারের প্রতি জ্যোতির আবেদন, এই পরিস্থিতির অবসান চান তিনি। জীবনের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে চান বলেও জানান। লাইভের শেষদিকে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমি অসহায়। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। আমার মনে হচ্ছে, আমি আর ঘুরে দাঁড়াতে পারব না।’

প্রসঙ্গত, ২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘লাল মোরগের ঝুঁটি’ এবং কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন।

দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। শিগগির ওটিটি...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
বলিউড অভিনেতা এমরান হাশমির সঙ্গে কাজ করতে চান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। 'সিরিয়াল কিসার' নামে পরিচিত এই তারকার অভিনয় দক্ষতা ও রোমান্টিক পর্দা উপস্থিতির বড় ভক্ত তিনি।...
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর...
মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর