সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। গুরুতর আহত তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আরেকজন নিহত হন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। 

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের কমিটিতে আছেন বিআরটিএর সহকারী পরিচালক আব্দুর রশিদও। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ কারণ অনুসন্ধান, কারও গাফিলতি ছিল কি না...
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকায় বিএনপির একাংশের নেতাকর্মীরা...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশা ও একটি সাইকেলকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
চলচ্চিত্রপ্রেমীদের জন্য তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘সবার জন্য সিনেমা, সবার জন্য শিল্প ও সংস্কৃতি’ স্লোগানে আয়োজিত এই উৎসবে বড় পর্দায়...
আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসির জীবনে সাফল্য আর শিরোনামের অভাব ঘটেনি কখনো। কিন্তু যে শক্ত হাতটি নেপথ্যে থেকে একটি সাধারণ ছেলেকে ‘ফুটবল ঈশ্বরে’ রূপান্তর করেছিল, সেই নীরব কারিগর আর নেই।...
বাংলাদেশের তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ ইউরোপীয় ক্রেতা পোলিশ ক্লোদিং কোম্পানি এলপিপির কাছে রপ্তানিকারকদের বকেয়া পাওনা নিয়ে সৃষ্ট বিরোধ দ্রুত ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর