সুনামগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বিএনপির একাংশের সমাবেশ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকায় বিএনপির একাংশের নেতাকর্মীরা সমাবেশ করেছেন।

শনিবার সকাল থেকে পৌর এলাকায় বিএনপির একাংশের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। পরে মিছিল নিয়ে তারা নির্ধারিত সমাবেশস্থল পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে জড়ো হন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও তৎসংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ সময়ে নির্ধারিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার থানা পয়েন্টে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

এর পাল্টা হিসেবে শনিবার একই স্থানে সমাবেশের ডাক দেন সুনামগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা পাভেল চৌধুরী ও বর্তমান সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোট ভাই মাসুক চৌধুরীর নেতৃত্বাধীন বলয়ের নেতাকর্মীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থান এবং দফায় দফায় মিছিল-পাল্টামিছিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হলেও ১৪৪ ধারা অমান্য করে এক পক্ষের নেতাকর্মীদের নির্ধারিত স্থানে জড়ো হয়ে কর্মসূচি পালন করতে দেখা যায়।

অন্যদিকে, সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে ছাড়া কর্মসূচি আয়োজনের প্রতিবাদে তার সমর্থিত নেতাকর্মীরা সমাবেশস্থলের অদূরে মিছিল ও পথসভা করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তারা পাল্টা সমাবেশ করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
ভুক্তভোগীর অভিযোগ, গত ৬ আগস্ট দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালথী গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে, তার স্ত্রী ফিরোজা আক্তার ও জুলেখাকে মারধর করে আহত করা হয়।...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলমগীর মাঝি নামের এক জেলের জালে এক খ্যাওয়েতে (একবার জাল টানা) ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শুক্রবার বিকেলে এসব মাছ মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মনোয়ারা ফিশ নামের...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশা ও একটি সাইকেলকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এক অভূতপূর্ব ও ভীতিকর পরিস্থিতির কথা জানিয়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং মেটার মতো জায়ান্টরা জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই মডেলগুলো...
কিন্তু ক্রিকেটের ইতিহাস কি এত সহজে বদলে দেওয়া যায়? কোনো দেশের ক্রিকেট বোর্ড কি চাইলেই একজন খেলোয়াড়ের শত শত ম্যাচের রেকর্ড মুছে ফেলতে পারে? আর যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এর প্রভাব পড়বে কোথায়?
সরকারের পক্ষ থেকে এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সেইসঙ্গে রোগীবান্ধব...
সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলাতন্ত্রের কেউ কিংবা রাজনৈতিক ব্যক্তি, দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর