‘ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়’, ইনফান্তিনোকে কড়া বার্তা তিন কনফেডারেশনের

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার যতই দিন যাচ্ছে আরও নড়বড়ে হচ্ছে। বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েও রক্ষা হচ্ছে না তার। এবার ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক তিন সংস্থা—উয়েফা, কনকাকাফ ও এএফসি। যৌথভাবে দেওয়া এক চিঠিতে এই তিন কনফেডারেশন স্পষ্ট জানিয়েছে, ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তির ব্যক্তিগত ক্ষমতা বা সম্পত্তি নয়।

চিঠিতে তিন কনফেডারেশন বলেছে, ‘ফুটবলের নেতৃত্ব কারো ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করার বিষয় নয়।’ 

ইনফান্তিনোর সাম্প্রতিক কর্মকাণ্ডে ফুটবল অঙ্গনে আস্থার সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে চিঠিতে। তাদের ভাষায়, ‘প্রতারণার মাধ্যমে যখন আস্থা ভেঙে যায়, যখন কোনো ব্যক্তি তাকে দেওয়া ক্ষমতার জেরে প্রতিষ্ঠানের ঊর্ধ্বে নিজেকে স্থান দেন, তখন তিনি তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যকে বিসর্জন দেন।’

ফিফার প্রতিযোগিতায়, বিশেষ করে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার ইনফান্তিনোর সাম্প্রতিক পরিকল্পনাই নতুন করে বিতর্কের সূত্রপাত করে। পরিকল্পনাটি ঘোষণার কয়েক দিনের মধ্যেই প্রত্যাহার করা হলেও উয়েফা, কনকাকাফ ও এএফসি তাদের আপত্তি থেকে সরে আসেনি।

তিন সংস্থার মতে, বিষয়টি কেবল যোগাযোগের ব্যর্থতা নয় বরং ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিচক্ষণতার ঘাটতির প্রতিফলন।

ফিফার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তারা বলেছে,  ‘ফিফা এটিকে যোগাযোগের ব্যর্থতা হিসেবে দেখিয়েছে। কিন্তু ফুটবল যা প্রত্যক্ষ করেছে, তা ছিল বিচার-বিবেচনার ব্যর্থতা।’

ইনফান্তিনোর নেতৃত্বের ধরন নিয়েও প্রশ্ন তুলেছে তিন কনফেডারেশন। তাদের অভিযোগ, সংকটের সময় ফিফার নেতৃত্বের উচিত ছিল সংস্থার কর্মীদের কাছে গিয়ে সমস্যার সমাধান করা। এর পরিবর্তে মরক্কোতে নির্বাচিত কয়েকজন কর্মকর্তাকে নিয়ে বৈঠক করায় তাদের উদ্বেগ আরও বেড়েছে।

তাদের ভাষায়,  ‘এটি একজন অভিভাবকের আচরণ নয় বরং এমন একজনের আচরণ, যিনি মনে করেন খেলাটিকেই তার কাছে জবাবদিহি করতে হবে।’

তিন কনফেডারেশন আরও জানিয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে তাদের অবস্থান কোনো ব্যক্তিগত বিরোধ থেকে নয় বরং ফুটবলের প্রতি দায়বদ্ধতা থেকেই। তাদের বার্তা পরিষ্কার—ফুটবলের শক্তি তার ঐক্যে, কোনো একক ব্যক্তির ক্ষমতায় নয়।

এমন বিরূপ পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ফুটবল ফেডারেশনগুলো যদি ইনফান্তিনোকে সরিয়ে দেয়, তাহলে সেটি হবে মারাত্মক ভুল। গতকাল সোমবার...
এমন অবস্থাতেই আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুরুতর অভিযোগ তুলেছেন জোনস। অনূর্ধ্ব ২০ দলের কোচ দাবি করেছেন, এখনো বেতনের অপেক্ষায় আছেন। তাঁর কাছে কোনো টাকা না থাকায় স্ত্রী-সন্তানকে...
কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের হতাশ হতে হয়েছে। তাঁরা বিয়ের সাক্ষী হয়েছেন ঠিকই, তবে সেই বিয়ে রোনালদো ও জর্জিনার ছিল না। ফুনচালের ওই ক্যাথেড্রালে শনিবার অন্য এক দম্পতির বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিষয়টিতে মজা...
ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড়...
একদিকে চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি পক্ষ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ দাবি করে তার কক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের সহকর্মী...
ইসলামী ছাত্রশিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাঙ্গা–হাঙ্গামা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও  প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর...
বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ...
স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর