বরিশালে জেলা আদালতের ফটকে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে চত্বরে সেবা প্রত্যাশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরণ ও উৎস চিহ্নিত করতে কাজ করছে পুলিশ ও সিআইডি।

আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনে থাকা এক পুলিশ সদস্য জানান, সকালে হঠাৎ করেই গেটের পাশে বিকট শব্দ হয়। এ সময় কিছু কাচের টুকরা ও কাঁদা মাটি ছিটে ওঠে। অনেকেই অতঙ্কিত হয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। 

বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতেই পলাতক ফ্যাসিস্টরা এ ঘটনা ঘটাতে পারে।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বরিশাল জেলা জজ কোর্টের আইনজীবীরা বলছেন, গত ৩ আগস্ট বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন নতুন করে আদালত চত্বরে। সরকারের বিরুদ্ধ গভীর ষড়যন্ত্র চলছে বলে বলে মনে করছেন তারা। বিষয়টি প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানান তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, এটি ককটেল নাকি পটকা সাদৃশ্য বস্তু তা তদন্ত শেষে বলা যাবে। তবে ঘটনাটি যারা ঘটিয়েছে সিসি ক্যামেরা পর্যালোচনা করে তা শনাক্তের কাজ চলছে। 

বর্তমানে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে পিএসআই মো. কামরুল হায়দার রুবাইয়াত বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত আসামি করে কোতয়ালী মডেল...
নতুন গ্যাস পাম্প স্থাপন ও গ্যাস সরবরাহ স্বাভাবিকের দাবিতে সাড়ে ৪ ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। 
সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ বলছে, নিখোঁজের নাটক সাজিয়ে ঘুমের ওষুধ খাইয়ে...
চুরির অপবাদে এতিম এক কিশোরকে ঘুম থেকে তুলে এনে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। বুধবার রাতে এ ঘটনায় সফিকুল ইসলাম নামের ১ জনকে আটক করেছে বলে নিশ্চিত...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে, ২৫ মার্কিন কোম্পানির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ...
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল এরইমধ্যে মহাসচিবের পদসহ বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন।
লোডিং...

এলাকার খবর