আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ কখন, দেখবেন কীভাবে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ এএম

আর মোটে কয়েকঘণ্টা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন লিওনেল মেসি। এই ম্যাচ দিয়েই থেমে যাবে আকাশি-সাদা জার্সিতে মেসির দীর্ঘ ২১ বছরের পথচলা। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে আর্জেন্টিনায় উৎসবের আমেজ বইছে। অধিনায়ককে রীতিমতো রাজকীয় সম্মাননা দিতে সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শুধু লাতিন আমেরিকার দেশটিতেই নয়, প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও মেসির শেষ ম্যাচ নিয়ে আগ্রহ কম নয় ভক্ত-সমর্থকদের। জাতীয় দলের জার্সিতে মেসি শেষবারের মতো খেলতে নামবেন পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

তা বাংলাদেশ কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে মেসির বিদায়ী ম্যাচটি কীভাবে দেখা যাবে? বাংলাদেশে থাকা আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, দেশের কোনো চ্যানেল ম্যাচটি দেখানোর সম্প্রচার স্বত্ব পায়নি। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো চ্যানেলই মেসির শেষ ম্যাচ তথা আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি।

তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫ (ZEE5), ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি ম্যাচটি দেখাবে। তবে সেখানে খেলা দেখতে হলো নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এই অঞ্চল থেকে আনুষ্ঠানিকভাবে খেলার দেখার এটাই একমাত্র উপায়।

তবে আন-অফিশিয়ালি খেলা দেখার নানান উপায় খুঁজে বের করেন অনেক ভক্ত সমর্থক। বিভিন্ন থার্ডপার্টি অ্যাপস কিংবা ওয়েবসাইটে ম্যাচটি দেখতে পারেন তারা। স্পোর্টসপাই, ক্রীড়াটিভি, ফুটইএম কিংবা সকারটিভিএইচিড-র মতো বিভিন্ন অ্যাপস কিংবা থার্ড পার্টি ওয়েবসাইটে খেলা দেখার সুযোগ থাকতে পারে। কিন্তু এসব অ্যাপস কিংবা ওয়েবসাইটে খেলা দেখলে ঝুঁকি থেকেই যায়!

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় ম্যাচটি শুরু হলেও, আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় মাঠে নামবেন মেসি। সেখানে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে তেইসে স্পোর্তস। এছাড়া অনলাইনে তেইসে স্পোর্তসের প্লে প্ল্যাটফর্মেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।

বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। পর্তুগাল কোচ জানান, রোনালদোকে আবারও বেঞ্চে রাখবেন তিনি। কোচের এমন মন্তব্যের পর পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো।
প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
রাজধানীর নয়াপল্টনে এসি বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত...
দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া গেলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৭ সাল থেকে আবারও নতুন কুঁড়ির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর