বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে জার্সিতে এটাই হতে যাচ্ছে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।

বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করবেন।

মেসির শেয়ার করা ছবিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনের মুহূর্ত তো আছেই, একই সঙ্গে পুরো দল, কোচিং স্টাফ ও এএফএ কর্মীদের সঙ্গে তোলা একটি গ্রুপ ছবিও আছে। সেসব ছবি শেয়ার করে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এসব খুব মিস করব।’

মেসির এই বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বিশেষ এই ম্যাচের জন্য বিশেষভাবে ডাক পেয়েছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেতে খেলা ওতামেন্দি এর আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে বেনিনের বিপক্ষে ম্যাচে তাঁকে খেলতে দেখা যেতে পারে। কিন্তু ওতামেন্দি একাদশে থাকবে কি না, খেললে কত মিনিট খেলবেন, সেই বিষয়গুলো এখনো নিশ্চিত নয়।

আর্জেন্টিনার হয়ে মেসির এই মহাকাব্যের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক...
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। পর্তুগাল কোচ জানান, রোনালদোকে আবারও বেঞ্চে রাখবেন তিনি। কোচের এমন মন্তব্যের পর পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো।
প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
রাজধানীর নয়াপল্টনে এসি বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত...
দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া গেলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৭ সাল থেকে আবারও নতুন কুঁড়ির...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর