এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ শনিবার। সকাল ১১টায় সচিবালয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এরই সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে ফলাফল।
এর আগে, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও পিছিয়ে আজকের দিন ঠিক করা হয়।
এইচএসসি ও সমমান পরীক্ষা গত দোশোরা জুলাই শুরু হয়ে, শেষ হয় ৮ আগস্ট। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে কয়েকটি বিষয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।


