ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু এ বছর

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৭:১০ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। যা এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৫০ এবং ঢাকার বাইরে ৩৭০ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট চিকিৎসাধীন ৩ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৪ হাজার ৮০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১ হাজার ৩৯৭ জন। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।


/জে পি/

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর