গত বছরের মে মাসের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যু ১৩ গুণ বেশি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ মে ২০২৩, ০৮:৩০ পিএমআপডেট : ২৫ মে ২০২৩, ০৭:২৯ এএম
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: ইনডিপেনডেন্ট
এবার প্রজনন মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গু। গত বছরের মে মাসের তুলনায় এবার রোগীর সংখ্যা বেড়েছে ৭ গুণ। আর মৃত্যু বেড়েছে ১৩ গুণ। এ বছর ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল। গত মাসে ডেঙ্গু ওয়ার্ড প্রায় ফাঁকা থাকলেও এ মাসে বাস্তবতা উল্টো। ভর্তি আছেন ৪৬ জন রোগী। প্রতিদিন নতুন ভর্তি ১৫ জনের বেশি। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে এই হাসপাতালে। ৮০ ভাগ রোগী যাত্রাবাড়ি এলাকার।
গত বছর মে মাসের প্রথম ২৪ দিনে ডেঙ্গু শনাক্ত হয় ৮৭ জনের। আর এ বছর একই সময়ে শনাক্তের সংখ্যা প্রায় ৬০০। শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় সাত গুণ । আর গত বছরের প্রথম ৫ মাস মৃত্যু শূন্য থাকলেও এ বছর প্রাণ হারিয়েছেন ১৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, গত কয়েক বছরের তথ্যের সঙ্গে তুলনা করে তারা দেখেছেন এ বছর এ সময় পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের কয়েকগুণ বেশি। যদিও আনুষ্ঠানিকভাবে বর্ষা মৌসুম এখনও শুরু হয়নি। সেজন্য আমরা মনে করি, ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন আছে।
তিনি বলেন, আমাদের সঙ্গে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশ। আমরা একসঙ্গে যেহেতু কাজ করি। মশক নিধন বর্জ্য ব্যবস্থাপনা এই কাজগুলো আরও জোরদার করা যায় তাহলে এই মৌসুমে ডেঙ্গু নিয়ে আমাদের যে ভীতি। গত বছরও আমরা দেখেছি অনেকে আক্রান্ত হয়েছে। অনেকগুলো অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে সেটা আমরা কমিয়ে আনতে পারব। স্বস্তির পরিবেশ তৈরি হবে।
দবাংলাদেশ ও চীনের মধ্যে শাসনব্যবস্থা, উন্নয়ন অভিজ্ঞতা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে শুক্রবার হয় দিনব্যাপী উচ্চপর্যায়ের ‘চায়না-বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্ন্যান্স এক্সপেরিয়েন্স’।
রাজধানীর...
বাংলাদেশি চারুশিল্পী সংসদের একটি প্রতিনিধি দল আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে দেশের চারুশিল্পের বিকাশ, শিল্পীদের কল্যাণ এবং জাতীয়...
আজ ১০ মার্চ; পবিত্র মাহে রমজানের ২০তম দিন। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিদিনের ন্যায় আজকেও দেশের আটটি বিভাগে ইফতারের সময়ের কিছুটা পরিবর্তন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, আজকের বিভাগভিত্তিক...
আজ ৯ মার্চ, ২০২৬; পবিত্র মাহে রমজানের ১৯তম দিন। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিদিনের ন্যায় আজকেও দেশের আটটি বিভাগে ইফতারের সময়ের কিছুটা পরিবর্তন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, আজকের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত বছরের মে মাসের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যু ১৩ গুণ বেশি
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল। গত মাসে ডেঙ্গু ওয়ার্ড প্রায় ফাঁকা থাকলেও এ মাসে বাস্তবতা উল্টো। ভর্তি আছেন ৪৬ জন রোগী। প্রতিদিন নতুন ভর্তি ১৫ জনের বেশি। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে এই হাসপাতালে। ৮০ ভাগ রোগী যাত্রাবাড়ি এলাকার।
গত বছর মে মাসের প্রথম ২৪ দিনে ডেঙ্গু শনাক্ত হয় ৮৭ জনের। আর এ বছর একই সময়ে শনাক্তের সংখ্যা প্রায় ৬০০। শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় সাত গুণ । আর গত বছরের প্রথম ৫ মাস মৃত্যু শূন্য থাকলেও এ বছর প্রাণ হারিয়েছেন ১৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, গত কয়েক বছরের তথ্যের সঙ্গে তুলনা করে তারা দেখেছেন এ বছর এ সময় পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের কয়েকগুণ বেশি। যদিও আনুষ্ঠানিকভাবে বর্ষা মৌসুম এখনও শুরু হয়নি। সেজন্য আমরা মনে করি, ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন আছে।
তিনি বলেন, আমাদের সঙ্গে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশ। আমরা একসঙ্গে যেহেতু কাজ করি। মশক নিধন বর্জ্য ব্যবস্থাপনা এই কাজগুলো আরও জোরদার করা যায় তাহলে এই মৌসুমে ডেঙ্গু নিয়ে আমাদের যে ভীতি। গত বছরও আমরা দেখেছি অনেকে আক্রান্ত হয়েছে। অনেকগুলো অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে সেটা আমরা কমিয়ে আনতে পারব। স্বস্তির পরিবেশ তৈরি হবে।
এবার প্রজনন মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গু। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
দেশে এ বছর ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দেড় হাজারের বেশি। রাজধানীর বাইরেও পাঁচ জেলায় পাওয়া গেছে রোগী।