দানকর পরিশোধ করলেন ড. ইউনূস

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার পে-অর্ডারের মাধ্যমে তিনি এই অর্থ পরিশোধ করেছেন।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা বাবদ নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকার বেশি দানকর দিতে হবে বলে রায় দেন আপিল বিভাগ। গত রোববার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ড. ইউনূসের পক্ষে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

গত ৩১ মে নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে ড. ইউনূস যে টাকা দান করেছেন, সেই দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ২০ জুন তিনটি লিভ টু আপিল করেন ড. ইউনূস।

মামলার নথিতে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এনবিআর ড. ইউনূসের কাছ থেকে জরিমানাসহ মোট কর পাওনা দাবি করে ১৬ কোটি আট লাখ ৪৩ হাজার ৫৬ টাকা। ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট এবং ইউনূস সেন্টার ট্রাস্টে ড. ইউনূস দান করলেও তাঁর এবং তাঁর পরিবারের সব ধরনের ব্যয় বহন করত এসব প্রতিষ্ঠান। যা আইনের লঙ্ঘন।

পে-অর্ডারের মাধ্যমে দানকর পরিশোধ করেছেন ড. ইউনূস। ছবি: সংগৃহীতএনবিআরের দাবি করা অর্থের মধ্যে ড. ইউনূস আয়কর পরিশোধ করেন ৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৪৮ টাকা। পরিশোধের এই টাকা বাদ দিলে জরিমানাসহ ইউনূসের কাছে এনবিআরের পাওনা দাঁড়ায় ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা।

দানের বিপরীতে কর দাবি করে এনবিআরের এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস। তাঁর দাবি, আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এ কর দাবি করতে পারে না। এরপর ২০১৪ সালে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর ২০১৫ সালে তিনি হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন।

মামলাগুলোর প্রাথমিক শুনানি নিয়ে দানকর দাবির নোটিশের কার্যকারিতা স্থগিত করে ২০১৫ সালে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে মৃত্যু ও পরিবারের সদস্যদের কল্যাণ চিন্তা করে নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে যে টাকা দান করেছেন, সেই দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর বৈধ ঘোষণা করে গত ৩১ মে রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন:

১২ কোটি টাকার বেশি দানকর দিতে হবে ড. ইউনূসকে

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার অভিপ্রায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, দুই পদেই পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে। প্রযুক্তি নির্ভর এ...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
ঈদের আগে ও পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮১ জন। আহত হয়েছেন ৮৩৭ জন। আজ বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
লোডিং...

এলাকার খবর