নার্গিস ফাখরির বড় হওয়াটা নিউইয়র্ক শহরে। বলিউডে তেমন একটা জানাশোনা নেই। একটি ক্যাম্পেইন এর মাধ্যমেই নজরে এসেছিলেন তিনি। নির্মাতা ইমতিয়াজের দলের এক সদস্যর তরফেই নার্গিসের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেত্রী যে মুম্বাইয়ের বাসিন্দা নন, একথা শুনে বেশ অবাক। এরপর ডাক পড়ে পরিচালকের। চমকে যান ফাখরিও। কারণ জানা নেই, শোনা নেই হুট করে পরিচালক কেন তাকে ডাকবে?
অভিনেত্রী বললেন, “আমি তো খুব চাপে ছিলাম। কে না কে আমার সঙ্গে দেখা করতে চাইছে? চূড়ান্ত ভয়ে ছিলাম। আমি তো কাউকে চিনিই না। সোজা সেই মেয়েটিকে বলেছিলাম, যদি আমার কিছু অদ্ভুত লাগে, আমার সঙ্গে অন্যরকম কিছু ঘটে আমি কিন্তু তলপেটে লাথি মেরে চলে যাব। আমি নতুন ক্যারাটে শিখেছি, আমার কিন্তু খুফিয়া জিনিস জানা।”
হিন্দুস্তান টাইমসের তথ্য মতে, ইমতিয়াজের সঙ্গে দেখা হওয়ার পরবর্তী সময় তার এই ধারণা লোপ পায়। শুধু তাই নয়, ঝাঁকড়া চুলের মানুষটিকে দেখে বেশ ভালো লেগে যায় তার।
স্ক্রিপ্ট শুনে, কিছুটা অবাক হয়েছিলেন ফাখরি, এমন ছবিও বানানো যায়? নার্গিসকে এরকম সিনেমার অফার করা হচ্ছে ভাবতেই পারেননি তিনি।
অন্যদিকে, রণবীর? সুপারস্টার হওয়ার পরেও নার্গিসের সামনে দাঁড়িয়ে যেন একদম সাধারণ মানুষ হয়ে থেকেছিলেন। আর এভাবে নির্মাণ হয় সুপারহিট চলচ্চিত্র 'রকস্টার'।


পঞ্চম বৃহৎ হিরার আংটি দক্ষিণী তামান্নার হাতে
'কিছু মানুষ নেতিবাচকভাবে প্রচারে থাকতে চায়'
