বর্ণিল পাহাড়ের দুই স্বপ্নজয়ী নারী

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১০:০৭ পিএম

বর্তমানে অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন নারীরা। সংসারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যতে সময় দিচ্ছেন। এতে নারীরা চলার পথে বাধা-বিপত্তি যে পাচ্ছেন না, তা কিন্তু নয়। বিশেষ করে উদ্যোক্তা হতে গেলে বাধাও সমানতালে আসতে থাকে। আশার বিষয় হচ্ছে শত বাধা–বিপত্তি পেরিয়ে দেশজুড়ে নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে।

আজ ৯ আগস্ট ইন্টারন্যাশনাল ডে অব দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজেনাস পিপলস। সমতলের তুলনায় পাহাড়ের নারীদের লড়াইয়ের চিত্র ভিন্ন। সেই লড়াইয়ের জায়গা থেকে জেনে নেওয়া যাক দুই স্বপ্নজয়ী নারী উদ্যোক্তার কথা।


 ঋতিষা চাকমার তৈরি গয়না ছবি: বক্স অব অর্নামেন্টস এর সৌজন্যে ঋতিষার বক্স অব অর্নামেন্টস

পাহাড় ঘেরা রাঙামাটি শহরে জন্ম ঋতিষা চাকমা জেন্সির। বাবা জনদেব চাকমা, আর মা নমিতা খীসা। ঋতিষার শৈশব কেটেছে পাহাড়ের আঁকাবাঁকা পথে। ছোটবেলা থেকে গয়নার প্রতি আগ্রহ ছিল ঋতিষার। সময় পেলে গয়না নিয়ে কাজ করতেন তিনি। একপর্যায়ে গয়না নিয়ে কাজ করাটা নেশা থেকে পেশায় চলে যায়।

সময়টা ছিল ২০১৭ সাল। তখন ঋতিষা মাস্টার্সের শিক্ষাথী। সেই সময় তিনি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত করে তুলতে চান। তাই চাকরি না করে মাত্র ৫ হাজার টাকা দিয়ে ‘বক্স অব অর্নামেন্টস’ এ কাজ শুরু করেন। ‘বক্স অব অর্নামেন্টস’-এর উল্লেখযোগ্য গয়না হলো আলছড়া, হুজি হারু (পেচানো চুড়ি), বাজু, চন্দ্রহার, নকশার হাঁসুলি ও রেয়ন সিল্কের গয়না। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ঋতিষা পাহাড় থেকে সমতলের মানুষদের কাছে নিজের তৈরি গয়না পৌঁছে দেন।

 ঋতিষা চাকমার তৈরি গয়না ছবি: বক্স অব অর্নামেন্টস এর সৌজন্যে ঋতিষার মা-বাবা সরকারি কর্মকর্তা। সরকারি চাকরিজীবী বাবা-মায়ের ইচ্ছা ছিল, ঋতিষা পড়াশোনা শেষে সরকারি চাকরি করবেন। তাই উদ্যোক্তা হওয়ার শুরুটা ঋতিষাকে একা হাতেই করতে হয়েছিল। ঋতিষা বলেন, ‘আমাদের সম্প্রদায়ের যেমন নিজস্ব ঐতিহ্য, ভাষা, পোশাক রয়েছে, তেমনি গয়নারও নিজস্বতা রয়েছে। এসব গয়না সম্পর্কে আমার নিজের খুব একটা ভালো ধারণা ছিল না। কাজ করতে করতে জেনেছি। এখন নতুন প্রজন্মের কাছে সেই গয়নাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। এতে আমি ব্যাপক সাড়াও পাচ্ছি।’

ঋতিষা পাহাড়ের ঐতিহ্যকে সমতলে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কাজটা খুব একটা সহজ নয়। পাহাড়ের একজন নারী উদ্যোক্তা হিসেবে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হন তিনি। তবে ঋতিষা মনে করেন, চলার পথে যতই বাধা -বিপত্তি আসুক না কেন, নিজের অবস্থান-স্বপ্ন থেকে সরে আসা উচিত নয়।

 ঋতিষা চাকমার তৈরি গয়না ছবি: বক্স অব অর্নামেন্টস এর সৌজন্যে বর্তমানে ঋতিষার প্রতিষ্ঠানের মাসিক আয় দেড় থেকে দুই লাখ টাকা। ২০২১ সালে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) থেকে ঋতিষা চাকমা ‘জয়ী অ্যাওয়ার্ড’ পান। দেশের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডা থেকে ক্রেতারা তাঁর প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করেন। বর্তমানে ১৫ জন মানুষ তাঁর প্রতিষ্ঠানে কাজ করেন।

ঋতিষার স্বপ্ন, ‘বিশ্বের দরবারে আমাদের গয়নার গল্প, গয়নার ঐতিহ্য ও মোটিভগুলো তুলে ধরতে চাই। অর্থনৈতিকভাবে অনেক মানুষকে সাবলম্বী করে তুলতে চাই।’


উপমা নেলী চাকমার তৈরি পোশাক। ছবি: রানজুনি এর সৌজন্যেউপমার রানজুনি

নারী উদ্যোক্তা উপমা নেলী চাকমার জন্ম রাঙামাটিতে। বাবা আশা পূর্ণ চাকমা, আর মা মিতালী চাকমা। ব্যাংকার বাবা-মায়ের দ্বিতীয় সন্তান উপমা। পাহাড় ঘেরা রাঙামাটি শহরেই উপমার জন্ম, বেড়ে ওঠা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও সেখানে ভর্তি না হয়ে রাঙামাটি কলেজ থেকে স্নাতক পাস করেন।

উপমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল এমন কিছু করার, যেখানে নিজের একটা স্বতন্ত্র পরিচয় হবে। ২০০১ সালের একটি ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে বছর অন্যতম ফ্যাশন ডিজাইনার তেনজিং চাকমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেন উপমা। এরপর থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে থাকেন তিনি। ২০০৬ সালে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকতা দিয়ে শুরু হয় তাঁর চাকরি জীবন। এর দুই বছর পর শিক্ষকতা ছেড়ে কাজ শুরু করেন বেসরকারি উন্নয়ন সংস্থায়।

এরপর ২০১০ সালে ঢাকায় আসেন উপমা। ঢাকা শহরের একঘেয়েমি জীবন যখন তাঁর ভালো লাগছিল না, তখন নিজের জন্য কিছু করার ভাবনা মাথায় আসে। শুরু থেকেই ক্লোদিং সেক্টরে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। ঠিক করেন নারী উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করবেন। এই ভাবনা থেকে ২০১২ সালে বোনের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে শুরু করেন নতুন উদ্যোগ।

লিনেন কাপড়ে ইয়োক এবং লেইস ওয়ার্ক করা ফ্রক।। ছবি: রানজুনি এর সৌজন্যেউপমার নতুন উদ্যোগের নাম ‘রানজুনি’। রানজুনি অর্থ রঙধনু। উপমা বলেন, ‘আমি শুরু থেকেই চেয়েছিলাম আমার পণ্য যেন শুধু আমাদের সম্প্রদায়ের জন্য না হয়। আমাদের এতিহ্য, আমাদের পোশাক যেন বাংলাদেশসহ পুরো বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে যাক। তাই শুরু থেকেই চেষ্টা করেছি ঐতিহ্যের সঙ্গে বর্তমানের ফিউশন করার। সেই চেষ্টা এখনও রয়েছে।’

উপমা ডিগ্রীধারী ডিজাইনার নন। তাঁর প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ জন কাজ করেন। ২০ হাজার টাকা দিয়ে শুরু করলেও বর্তমানে তাঁর প্রতিষ্ঠান ‘রানজুনি’র মাসিক আয় দুই লাখের বেশি। ‘রানজুনি’র পণ্য দেশের বাইরে অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি ও আমেরিকাতেও পৌঁছে গেছে।

কোমর তাঁতের লেইস আর সুতির কম্বিনেশনের জামা। ছবি: রানজুনি এর সৌজন্যেআমাদের সমাজে নারীদের যতই অধিকারের কথা বলা হোক না কেন, বাস্তবে মাঠে কাজ করতে নামলে বুঝতে পারা যায়, নারীদের জন্য পথ কতটা সংগ্রামের। একজন নারী উদ্যোক্তা হিসেবে চলার পথে অনেক সমস্যার মুখোমুখি হন উপমা। তবে তিনি থেমে থাকার মানুষ নন। উপমা মনে করেন, এ দেশের নারীদের শিক্ষিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীলতা অর্জন ভীষণ জরুরি। যারা উদ্যোক্তা হতে চান তাদের স্বপ্নের জায়গাটা হওযা উচিত স্বপ্নের চেয়েও বড়।

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর