গোয়াল ঘরে পড়ে ছিল নজরুলের মরদেহ

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৮:২০ পিএম

যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের একটি গোয়াল ঘর থেকে নজরুল ইসলাম নজু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিহি ইউনিয়নের শালকোনা বিজিবি ক্যাম্পের পাশেই জসিম উদ্দিনের গোয়াল ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান আসাদুজামান মুকুল ও  চৌকিদার রুহুল আমীন জানান, রোববার রাতে তিনি শালকোনা মোড়ের দোকানে স্বাভাবিক অবস্থায় ছিলেন। কিন্তু সোমবার সকালে নজরুলের মৃত্যুর সংবাদ শুনতে পাই। তবে এ অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে এলাকাবাসী কিছু জানেন না।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান হোসেন আলী জানান, নজরুল ইসলামের মরদেহটি গোয়াল ঘরে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত পরিবারের দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি গোয়াল ঘরে রেখে দেওয়া হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মুত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো....
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে স্থানীয়দের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর