পিরোজপুরে সাঈদীর দাফন সম্পন্ন

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম

মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সাঈদী ফাউন্ডেশনে তাঁর জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা থেকে সাঈদীর মরদেহ পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনে এসে পৌঁছায়।
এরপর দুপুর দেড়টার দিকে মাসুদ সাঈদী ও তার পরিবারের লোকজন আসলে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে সাঈদীর মেঝ ছেলে শামীম সাঈদী বিদেশ থেকে পিরোজপুরে আসার পর দুপুর তিনটার দিকে সাঈদী ফাউন্ডেশনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা ও মরদেহ দাফনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা নেওয়া হয় জেলা জুড়ে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্ম পুলিশ শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়।

গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসেন সাঈদী। বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা জামান সাঈদীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এর আগে রোববার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন সাঈদী। সে সময় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর বিএসএমএমইউয়ে নেওয়া হয়।

মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ক্ষুরের আঘাতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন। এ ঘটনায় শেখ ইমরান শুভ (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে...
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর