কাটা হাতে পরী, মাথায় জখম নিয়ে হাসপাতালে যান রাজ

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম

ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। আর এই সময়ের মধ্যেই রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত জুটি পরী মণি ও শরীফুল রাজ।

এরমধ্যে জখম মাথা নিয়ে রাজ গিয়েছেন ইউনাইটেড হাসপাতালে। আর পরী কাটা হাতে উপস্থিত হন এভারকেয়ারে।

হাসপাতালের একাধিক সূত্র নিশ্চিত করেছে, কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরী মণি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরী মণি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান।

এদিকে হাসপাতালে যাওয়ার খবর প্রথম জানতে পারা যায় পরীর মাধ্যমে। গতকাল (১৮ আগস্ট) ফেসবুকে পরী একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার দুই হাতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরী-তমা।’ মন্তব্য ঘরে হাজির হয়েছেন তমা মির্জা। প্রত্যুত্তরে লেখেন, ‘আগে দুজনে সুস্থ হয়ে নিই।’
কারণ সেখানে ভর্তি ছিলেন ঢাকাই ছবির আরেক নায়িকা তমা মির্জাও।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে মারাত্মকভাবে জখম হয়ে ইউনাইটেড হাসপাতালে যান রাজ। তাঁর মাথা ফেটেছে। সেলাই দিতে হয়েছে চারটি।

কোথায়, কীভাবে, কখন এই জখম হয়েছে—তা জানাতে গতকাল যোগাযোগ করা হলে পরী বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’ 

ঈদের রেশ চলে গেছে, কিন্তু এখনও সিনেমা হলে আগের গতিই ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। বরং বলা যায়, গতিটা বেশ বেড়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমা প্রথম সপ্তাহে শো কম পেলেও দর্শক টানার দৌড়ে...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ এলেই বদলে যায় শরিফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান—দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
একটার পর একটা হামলা, একটার পর একটা বিস্ফোরণ; আর প্রতিবারই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। এবার ইরান একের পর এক এমন সামরিক অভিযান শুরু করেছে, যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা...
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার...
গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের...
দল থেকে বহিষ্কারের পর এবার সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তাঁর গাড়িচালক। বুধবার রাজধানীর পল্লবী থানায় এ মামলাটি করা হয়। এরই মধ্যে...
লোডিং...

এলাকার খবর