পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক বসাল ভারত

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৫৫ পিএম

স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে এবার পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক আরোপ করেছে ভারত। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতে গত কয়েক মাস ধরে পেঁয়াজ ও টমেটোর দাম তুলনামূলক বেশি। এরই মধ্যে পেঁয়াজের দাম গত বছরের চেয়ে ২০ শতাংশ বেড়ে গেছে। মূলত এই দাম নিয়ন্ত্রণে রাখতেই এবার রপ্তানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারতের অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা বিষয়ক সম্পাদক রোহিত কুমার সিং বলেন, অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং রপ্তানি নিরুৎসাহিত করতেই বাড়তি এ শুল্ক আরোপের পথে হেঁটেছে মন্ত্রণালয়। এর মাধ্যমে পেঁয়াজের দামেও লাগাম টেনে ধরা যাবে। 

ভারতে শনিবার প্রতি কেজি পেঁয়াজ ৩০ দশমিক ৭২ রুপিতে বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ২০.৭৫ শতাংশ বেশি। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই বাড়তি দামের মধ্যেই রেকর্ড পেঁয়াজ রপ্তানি করেছে বাংলাদেশের প্রতিবেশী ভারত। এপ্রিল-জুনে রপ্তানি হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ মেট্রিক টন।

পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত থেকে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা পেঁয়াজ আমদানি করে থাকে। 
 

ভারতের রজধানী নয়াদিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাঁচতলা হোটেলটিতে এই ঘটনা ঘটে।
যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে চলা দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অনলাইন প্রতারণার চক্র গড়ে তোলার অভিযোগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৫ জন বাংলাদেশিসহ ১৯ জন বিদেশিকে আটক করেছে পুলিশ। দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ইরান দ্রুত তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধার করছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর